বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সরকারকে জিম্মি করলে পরিণাম ভালো হবে না: হাসনাতের হুঁশিয়ারি

উচ্চকন্ঠ   26-May-2025   43

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সরকারকে জিম্মি করার চেষ্টা করা হলে তার পরিণাম ভালো হবে না। জনগণ এসব কর্মকর্তাদের বিকল্প খুঁজে নেবে।’ সোমবার বেলা ১১টায় চট্টগ্রাম উত্তর জেলায় সাংগঠনিক সফর কর্মসূচি শুরুর আগে নগরীর বিপ্লব উদ্যানের জমায়েতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এখন সচিবালয়েও দেখছি আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। এনবিআর সংস্কারে বাধা দেওয়া হচ্ছে। যখন ৫ আগস্ট গণঅভ্যুত্থান চলছিল, তখন আপনারা শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে কালো ব্যাজ ধারণ করে অফিস করেছেন। এখন আপনারা হুমকি দেন, অফিস চলতে দেবেন না, অফিস বন্ধ করে রাখবেন।’ তিনি বলেন, ‘৫ আগস্ট আপনাদের এমন কোনও হিম্মত ছিল না যে, শেখ হাসিনার চোখে আঙুল দিয়ে তার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেন কিংবা কেউ পদত্যাগ করেননি। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী আমাদের অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে যদি কিছু পরিচিত হয়, সেটা হচ্ছে সচিবালয়। আর দুর্নীতির আঁতুড়ঘর হিসেবে পরিচিত হয়, সেটা এনবিআর।’ হাসনাত বলেন, ‘আমরা কঠিন ভাষায় বলতে চাই, ৫ অগাস্ট পর্যন্ত যদি ফ্যাসিস্ট সরকার না পড়তো, তাহলে শেখ হাসিনার সরকার টিকে যেত। অথচ এখন আপনারা সেই সরকারের পদে বসে চাকরি করছেন।’ এনসিপির এই নেতা বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে যদি আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে সরকারকে হুমকি-ধামকি দেন, সংস্কার কার্যক্রমে বাধা দেন, তাহলে মনে রাখবেন- জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। ৫ আগস্ট পর্যন্ত কোনও সচিব, কোনও সরকারি কর্মকর্তা-কর্মচারী কি পদত্যাগ করেছিলেন? রাস্তায় সাধারণ নাগরিকদের সন্তানদের গুলি করে মারা হচ্ছিল, তখন একজন আমলা বা কর্মকর্তার পদত্যাগের খবর কি এসেছিল?’ তার ভাষ্য, ‘ যখন সরকার সংস্কার কার্যক্রম শুরু করেছে, তখন আপনারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন। যেখানে সহযোগিতা করার দরকার ছিল, সেখানে আপনারা প্রতিক‚লতা সৃষ্টি করছেন।’ তিনি বলেন, ‘আমার জীবন থাকতে, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, হাসনাত আবদুল্লাহ বেঁচে থাকতে, বাংলাদেশের লাখ লাখ আবদুল্লাহ রয়েছে। এরা বেঁচে থাকতে যদি কার্যক্রমে বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। আপনারা ভাববেন না, আপনাদের বিকল্প নেই, জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে।’

office@ukantho.com


Photo

ঝিনাইদহে মোটরযানে আয়কর বৃদ্ধির প্রতিবাদে মানবন্ধন ও সড়ক অবরোধ

ইয়াসিন আরাফাত, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে মোটরযান ফিটনেসের আয়কর...

Photo

কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির যৌথসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির কার্য্যনির্বাহী কমিটির...

Photo

রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের কাছাকাছি

এফএনএস: আগের বছর সংকট শুরু হওয়ার পর প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার...

Photo

প্রথম ধাপে ৮ হাজার কর্মী যাবে মালয়েশিয়া

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানান, ইতিমধ্যে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত