বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বগুড়ায় ঘরে সৌদি প্রবাসীর বাবা ও স্ত্রীকে হত্যা

উচ্চকন্ঠ   09-Jul-2025   39

Photo

এফএনএস: বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়িতে ঢুকে সৌদি প্রবাসীর বাবা ও স্ত্রীকে হাত-পা, মুখ বেঁধে ও শ্বাসরোধ হত্যা করা হয়েছে। হত্যার আগে তারা ওই নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ করেছে দুর্বৃত্তরা। ঘরের জিনিসপত্র তছনছ করলেও কিছু নেয়নি। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমন্ডপ পূর্বপাড়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ জোড়া খুনের পুরো গ্রামে শোক ও আতঙ্ক দেখা দিয়েছে। দুপচাঁচিয়া থানার সেকেন্ড অফিসার আলহাজ উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে হত্যার আগে গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। এরপরও ডাক্তারি রিপোর্ট পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের ল²ীমÐপ পূর্বপাড়া গ্রামের মৃত পানাউল্লাহ পচার ছেলে আফতাব হোসেন (৭০) ও তার সৌদি প্রবাসী ছেলে শাহজাহান আলীর স্ত্রী রিভা আকতার (৩০)। স্থানীয়রা জানান, শাহজাহান আলী সৌদি আরবে চাকরি করেন। লক্ষ্মীমন্ডপ পূর্বপাড়া গ্রামের বাড়িতে তার বৃদ্ধ বাবা আফতাব উদ্দিন, স্ত্রী রিভা আকতার ও সাত বছরের মেয়ে বসবাস করেন। গত মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়ার পর এক ঘরে মা-মেয়ে ও অন্য ঘরে আফতাব উদ্দিন ঘুমিয়ে পড়েন। রাতের কোন এ সময় চার জনের একদল দুর্বৃত্ত ওই বাড়িতে ঢোকে। তারা বৃদ্ধ আফতাব উদ্দিন ও ছেলের বউ রিভা আকতারকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর দুই জনকে শ্বাসরোধে হত্যা করে। দুর্বৃত্তরা ঘরের জিনিসপত্র তছনছ করলেও টাকা গহনা বা অন্য কিছু নেয়নি। তারা শিশুটিকে কিছু করেনি। শিশুটি শুধু বলতে পারছে, বাড়িতে চার জন দুর্বৃত্ত ঢুকেছিল। স্থানীয়দের ধারনা, হত্যার আগে তারা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে। বৃহস্পতিবার সকালে শিশুটির কান্নার আওয়াজে প্রতিবেশীরা ছুটে এসে লাশ দেখেন। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসে। দুপচাঁচিয়া থানার থানার সেকেন্ড অফিসার এসআই আলহাজ উদ্দিন জানান, প্রতিবেশী নারীদের দিয়ে সুরতহাল করানোর সময় তারা গৃহবধূকে ধর্ষণের আলামত পেয়েছেন। এরপরও ডাক্তারি রিপোর্টে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। থানার ওসি ফরিদুল ইসলাম জানান, সৌদি প্রবাসী শাহজাহান আলীর বাবা ও স্ত্রীকে হাত-পা ও মুখ বেঁধে এবং শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বৃদ্ধের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘর থেকে কিছু লুটের তথ্য পাওয়া যায়নি। ধর্ষণ করা হয়েছে কি না তাও নিশ্চিত হওয়া যায়নি। এ হত্যাকান্ডের পেছনে শত্রুতা, পারিবারিক বিরোধ বা চুরি-ডাকাতির বিষয়টি মাথায় রেখে তদন্ত চলছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও থানা পুলিশ ঘটনার তদন্ত করছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ খবর লেখার সময় লাশ দুটি উদ্ধার করছিল পুলিশ। আত্মীয়-স্বজন ও গ্রামবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

office@ukantho.com


Photo

শিবিরের কর্মসূচি: শিক্ষার্থীদের তোপের মুখে স্বাধীনতাবিরোধীদের ছবি সরালো ঢাবি প্রশাসন

এফএনএস: জুলাই আন্দোলন স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়...

Photo

উত্তরার সড়কে দম্পতিকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় আটক ২

এফএনএস: রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের সড়কে প্রকাশ্যে এক দম্পতিকে...

Photo

সবজি ও ফসলে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ, বাড়ছে পোকার সংক্রমণ: হুমকিতে জনস্বাস্থ্য

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সবজি ও ফসলে কীটনাশক ব্যবহার...

Photo

গাজীপুর সদর থানার ওসি বরখাস্ত, ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার

এফএনএস: গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত