রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে আলমসাধু চাপায় শিশু নিহত

উচ্চকন্ঠ   29-Mar-2026   72

Photo

আশরাফুল হক নয়ন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মরিয়ম খাতুন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দুলালমুন্দিয়া-চাপরাইল সড়কের ভাটাডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম খাতুন ভাটাডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান শেখের একমাত্র সন্তান। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত আলমসাধু গাড়ি তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাসনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

office@ukantho.com


Photo

তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে বললেন প্রধান উপদেষ্টা

এফএনএস: নিজ নিজ সমাজে অর্থবহ পরিবর্তন আনতে এবং স্বপ্ন বাস্তবায়নে তরুণদের...

Photo

ভারত কেন হাসিনাকে পুশ ইন করছে না, প্রশ্ন রিজভীর

এফএনএস: ভারতের প্রতি প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট...

Photo

কালীগঞ্জে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির লিংকেজ মিটিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: গত ২ মার্চ রবিবার ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার...

Photo

মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা

এফএনএস: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার মুক্তিযোদ্ধাদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত