বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ফ্যাসিবাদকে প্রলম্বিতকারী বিচারকদের বিচার হতে হবে: রিজভী

উচ্চকন্ঠ   26-Apr-2025   55

Photo

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদকে প্রলম্বিতকারী বিচারকদের দ্রুত বিচার হতে হবে। তিনি বলেছেন, যারা এই ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছেন, তাদের অন্যতম হচ্ছেন বিচারপতিরা। আদালতের বিচারপতি খায়রুল হক, এনায়েতুর রহিম, আসাদুজ্জামানসহ আরও অসংখ্য নাম রয়েছে। এদের বিচার নিশ্চিত করলে ভবিষ্যতে কেউ কোনো আদালতকে দিয়ে তার অশুভ ইচ্ছা পূরণ করতে পারবে না। অগণতান্ত্রিক ভাবে মানুষের ওপর নির্যাতন নিপীড়ন চালানোর সাহস পাবে না। শনিবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কতদূর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। ‘ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন’ এ আলোচনা সভার আয়োজন করে। তিনি বলেন, ফ্যাসিবাদের বিচারকদের অতি দ্রæত বিচার হতে হবে। সবচেয়ে দু:খজনক হলো-তারা একজন নির্দোষ নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শাস্তি দিয়েছে। যিনি জনগণের পক্ষে নিরবিচ্ছিন্নভাবে সংগ্রাম করেছেন, শত নিপীড়ন নির্যাতন ভোগ করেও দেশে মাটি ও জনগণকে ছেড়ে বিদেশে যাননি। অথচ বিচারপতি আসাদুজ্জামান মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছেন। তাকে সাজা দিয়েছেন। সেই বিচারকেরা কেন শাস্তির আওতায় আসবেন না? রিজভী বলেন, আমরা নুরেমবার্গ ট্রায়ালে দেখেছি হিটলারের আদালতের যারা বিচারক ছিলেন, কোনো ধরনের যুক্তির কথা না শুনে হিটলারের কথায় লাখ লাখ কয়েদিকে পুড়িয়ে মারার যারা সিদ্ধান্ত দিয়েছেন, বিচার করেছেন, তাদের বিচার হয়নি? তাদের যদি বিচার হতে পারে, তাহলে আজকে শেখ হাসিনার আমলের ফ্যাসিবাদকে যারা প্রলম্বিত করেছেন, তাদের কেন বিচার হবে না। তাদের বিচার নিশ্চিত করতে হবে। বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের সময় হওয়া মামলা প্রসঙ্গে রিজভী বলেন, ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে যে মামলা, সেই মামলা আট মাস চলে যাওয়ার পরও আদালতের সেলফে থাকার কথা ছিল না। অন্তর্বর্তী সরকার চাইলেই বিএনপির নেতাকর্মীদের মামলাগুলো প্রত্যাহার করতে পারত। তবে এখন অতি দ্রুত এ মামলাগুলোর নিস্পত্তি করতে হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের আহŸায়ক সৈয়দ আবদাল আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ। সভায় আরও বক্তব্য দেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজীজুল বারী হেলাল ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন। সঞ্চালনায় ছিলেন ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের সদস্য সচিব ফরিদ উদ্দিন আহমেদ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে শেষ হলো জাহানারা জাবেদ ফাউন্ডেশনের মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জাহানারা জাবেদ ফাউন্ডেশনের...

Photo

সেনাকুঞ্জে খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ

এফএনএস: সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে অন্তর্বর্তী সরকারের...

Photo

কালীগঞ্জে গণপিটুনিতে নিহতের ঘটনায় পৃথক দুই মামলা, আসামি ২-৩ শত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে গরু চোর সন্দেহে...

Photo

ঝিনাইদহের পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের পাবলিক স্কুলের বার্ষিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত