রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ঝালকাঠিতে ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন

উচ্চকন্ঠ   14-Nov-2025   64

Photo

এফএনএস: ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে ছাত্রলীগের সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির বসতঘরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোরের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ছাত্রলীগ নেতা বাপ্পি অভিযোগ করে জানান, তার মা অসুস্থ থাকায় কয়েকদিন আগে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হয়। এ কারণে তাদের পুরো বাড়িটি খালি ছিল। এই সুযোগে কে বা কারা ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয়রা ছুটে এলেও পুরো ঘর মুহূর্তেই পুড়ে যায়। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ সব মালামাল পুরে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এলেও মালামাল কিছুই রক্ষা করতে পারেনি। রাজাপুর থানার ওসি সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই বাড়িতে কোনো লোকজন ছিল না। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

ইজরাইলি পণ্য বয়কটে ঝিনাইদহে বিশেষ ক্যাম্পেইন

বছির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ইজরাইলি সকল পণ্য বয়কটে ঝিনাইদহ...

Photo

ঝিনাইদহে ৪১তম বার্ষিক ইসালে সওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কাজীপাড়া ফুলহরি মাদ্রাসা...

Photo

ঈদ যাত্রা নিরাপদ করতে বারবাজার হাইওয়ে পুলিশের মত বিনিময় সভা

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর-২০২৬ এর ঈদ যাত্রা নিরাপদ...

Photo

স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা

এফএনএস: সাতক্ষীরা সদরে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার পর আত্মহত্যা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত