রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে কৃষক নায়েব আলী হত্যায় ছেলের ফাঁসি, বাবার যাবজ্জীবন কারাদণ্ড

উচ্চকন্ঠ   20-Aug-2026   20

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে কৃষক নায়েব আলী হত্যা মামলায় ছেলে আল-আমিন পাটোয়ারীকে মৃত্যুদণ্ড এবং তার বাবা ইউনুচ আলী পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আল-আমিনকে ৫০ হাজার টাকা এবং ইউনুচ আলীকে ২০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইউনুচ আলী পাটোয়ারীর বয়স ৫৬ বছর। তারা কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের বাসিন্দা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ মে মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে ২০২৫ সালের ১৮ আগস্ট ইউনুচ আলী ও তার ছেলে আল-আমিন পাটোয়ারীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
পরে মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। মাত্র সাত কার্য দিবসে সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত ছেলে আল-আমিন পাটোয়ারীকে মৃত্যুদণ্ড এবং বাবা ইউনুচ আলী পাটোয়ারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে এ নিয়ে আলোচনা সৃষ্টি হয়। নিহত নায়েব আলীর পরিবার দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন। আমরা রাষ্ট্রপক্ষের এ রায়ে সন্তুষ্ট।

office@ukantho.com


Photo

হাদিকে গুলি: মামলায় কেবল ফয়সালের নাম

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় গত...

Photo

কালীগঞ্জের পূর্বাঞ্চলের ত্রাস ঘ্যানা বাহিনীর সদস্য মাহাবুব গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবী

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জের পূর্বাঞ্চলের ত্রাস ভয়ংকর সন্ত্রাসী...

Photo

শরীয়তপুরে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

এফএনএস: শরীয়তপুরের জাজিরায় ইমামকে হুমকি দেওয়ার প্রতিবাদ করায় এক বিএনপি...

Photo

ঝিনাইদহে নিখোঁজের সাড়ে পাঁচ মাস পরেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী নিঝুমের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত