শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

নড়াইলে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাতবার্ষিকী পালিত

উচ্চকন্ঠ   05-Sep-2025   61

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে নানা আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে নড়াইল সদর উপজেলার নূর মোহাম্মদ নগরে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের আয়োজনে কোরআনখানি, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সোয়া ১০টায় শহিদের স্মৃতিসৌধে জেলা প্রশাসনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এ সময় পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করে।
আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, স্থানীয় সরকারের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত পুলিশ সুপার নূরই আলম সিদ্দিকী, শহিদের নাতি নিয়ামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শহিদের পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ।

office@ukantho.com


Photo

সেনাবাহিনী পক্ষে ছিল বলেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,...

Photo

ঝিনাইদহ ১ আসনে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১...

Photo

শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে কৃষি কার্ড এর তথ্য সংগ্রহ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের প্রান্তিক চাষিদের ভাগ্যোন্নয়নে...

Photo

শৈলকুপায় বাড়ি থেকে তুলে নিয়ে মাদক মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়: ২ এসআই ক্লোজড

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় এক যুবককে বাড়ি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত