সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

দুদকে অভিযোগ দিলেন হাসনাত-সারজিস

উচ্চকন্ঠ   09-Apr-2025   54

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশের উত্তর ও দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে দেখা করে কিছু অভিযোগ দিয়েছেন। বুধবার আড়াইটার দিকে দুদক কার্যালয় থেকে তারা বের হলে সাংবাদিকরা তাদের কাছে বিষয়টি জানতে চান। তবে তারা কার বিরুদ্ধে কী অভিযোগ দিলেন সেটা জানাতে অপারগতা প্রকাশ করেন। এনসিপির দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি। আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি। তবে কার বিরুদ্ধে কী অভিযোগ দিলেন সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, ইটস ভেরি কনফিডেনসিয়াল (অত্যন্ত গোপনীয় বিষয়)। এখন কনফিডেনসিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেনসিয়াল থাকলো না। তাছাড়া তখন অপরাধীরা সতর্ক হয়ে যাবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির আরেক নেতা সারজিস আলম বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। এখন আমরা সেটি প্রত্যাশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল, সেটি আমরা লিখিতভাবে জানিয়েছি। সেটা জানাতেই আমরা দুদকে এসেছি। তাই এর বেশি কিছু এখন বলছি না।

office@ukantho.com


Photo

আমরা সংস্কারকে ভয় পাই না, স্বাগত জানাই: মির্জা ফখরুল

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

ঘোড়শাল ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতার সমর্থকদের মধ্যে উত্তেজনা

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের...

Photo

বাবা হামিদের প্রতি মায়ের মতো কন্যা প্রার্থনার আদেশ! জিয়া পরিবারের পাশেই থেকো!

নিজস্ব প্রতিবেদক: একদিকে কলিজার টুকরা একমাত্র শিশু সন্তান প্রার্থনা...

Photo

তাসফিনের হাত পুনঃসংযোজন চিকিৎসকদের এক বিরল সাফল্য: রিজভী

এফএনএস:জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত