সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকূপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

উচ্চকন্ঠ   12-Mar-2025   53

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দ্বন্দের জেরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। বুধবার (১২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের মন্টু মোল্লা একই গ্রামের লিখন হোসেনের কাছে জমিতে হালচাষ করার ১ হাজার টাকা পেত। মঙ্গলবার রাতে সেই টাকা চাওয়া নিয়ে দু’জনের মাঝে বাক-বিতন্ডা হয়। বুধবার (১২ মার্চ) সকালে এরই জেরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে স্বপন বিশ্বাস নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দু’দলের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেছি। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

office@ukantho.com


Photo

কমলা, মাল্টা ও কুল চাষ করে ভাগ্য বদল মনিরুলের

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: বিদেশ থেকে বাড়িতে ফিরে এসে বিদেশী জাতের কমলা,...

Photo

নড়াইলে চিলগাছা রঘুনাথপুর যুবক্লাবের পক্ষ থেকে সপ্তাহব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইল সদর চিলগাছা রঘুনাথপুর...

Photo

২৪ ঘণ্টার মধ্যে মিলবে পাকিস্তানের ভিসা: হাইকমিশনার

এফএনএস: বাংলাদেশের যেকোনো নাগরিক পাকিস্তানে যাওয়ার জন্য অনলাইনে আবেদন...

Photo

নির্বাচন ইস্যুতে যা বললেন আসিফ

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত