মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুর থেকে চুরি হওয়া মোটরসাইকেল কালিগঞ্জ থেকে উদ্ধার, চোর আটক

উচ্চকন্ঠ   15-Sep-2025   66

Photo

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: কোটচাঁদপুরের ভুসিমাল ব্যাবসায়ী কামরুজ্জামান লিটনের করা মোটরসাইকেল চুরি মামলায় রিদয় হোসেন(২৫) নামে এক চোরকে আটক করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া মোটরসাইকেলটি। ১২ সেপ্টেম্বর শুক্রবার রাতে আটকের পর শনিবার ১৩ সেপ্টেম্বর দুপুরে আটক কৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক কৃত চোর কালীগঞ্জ থানার পারখিদ্দাহ গ্রামের, ছামাদ হোসেনের ছেলে।
জানা যায়, মালিকের সামনে থেকে মটর সাইকেল নিয়ে পালাচ্ছেন চোর দেখার পরও ওই চোরকে রুখতে পারেননি মালিক (গত ২৭ জুন ) শুক্রবার দুপুরে এমন ঘটনা ঘটে কোটচাঁদপুর পৌর শহরের কলেজ বাসস্ট্যান্ডে। মালিক লিটন তার ব্যবহৃত মটর সাইকেলটি চাবিসহ রেখে দোকানের শাটার আটকানোর সময় তার সামনে থেকেই মটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায় চোর এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় অজ্ঞাত আসামী করে চুরি মামলা করেন মটরসাইকেলের মালিক লিটন। তারই সূত্র ধরে ৪৯ দিন পারে চোরসহ মটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে।
এ বিষয় কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ কবির হোসেন মাতব্বর জানান, চুরির সুত্র ধরে তদন্তে নামে পুলিশ।১১ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে প্রথমে মোটরসাইকেল পরে মোবাইল প্রযুক্তির মাধ্যমে কালিগঞ্জ থানার মঙ্গলপোতা বাজার থেকে চোর রিদয় হোসেন কে আটক করে। রিদয় হোসেনের নামে বিভিন্ন থানায় একাধিক চুরিও ডাকাতি মামলা আছে।

office@ukantho.com


Photo

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললো দিল্লি

এফএনএস: ভারতে ওয়াকফ আইন সংশোধনকে কেন্দ্র পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে...

Photo

পোড়া মবিলের চুলা বানিয়ে তাক লাগালেন নাসির

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গ্যাসের মূল্য বৃদ্ধি ও সরবরাহ সংকটের...

Photo

৪ দফা দাবী আদায়ে ঝিনাইদহে বাঁওড় পাড়ের মৎস্য জেলেদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

বছির আহমেদ, ঝিনাইদহ প্রতিনিধি: বাঁওড়ের ইজারা বাতিল করে জেলেদের স্বার্থে...

Photo

গাইবান্ধায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: কার্যালয় ভাঙচুর, পুলিশ-সাংবাদিকসহ আহত অন্তত ১০

এফএনএস: গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত