সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ক্বিরাত প্রতিযোগীতা সম্পন্ন : বিজয়ীদের দেওয়া হলো টাকা ও জায়নামাজ

উচ্চকন্ঠ   22-Mar-2025   29

Photo

হুমায়ুন কবির নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে পবিত্র কোরআন থেকে ক্বিরাত পাঠ প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। ২১ রমজান শনিবার কালীগঞ্জ পৌরসভাধীন চাপালি গ্রামবাসি আয়োজিত এ প্রতিযোগীতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চুড়ান্ত পর্বে ৯ জন হাফেজ অংশ নেন। এরমধ্যে তিনজনকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করা হয়। বিজয়ী প্রথম সাইফ রহমান ১০ হাজার টাকা, দ্বিতীয় ফাহিম হাসান ৬ হাজার টাকা এবং তৃতীয় কুতুব উদ্দীনকে ৪ হাজার টাকা পুরস্কার হিসাবে তুলে দেওয়া হয়। বাকি ৬ প্রতিযোগীকেও পুরস্কৃত করা হয়।
রমজান মাসের শুরু থেকে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মাদরাসার ৬৮ জন হাফেজের অংশগ্রহনে প্রথম পর্ব শুরু হয়। ৪ পর্বে শুদ্ধ কোরআন তেলওয়াত করে চুড়ান্ত পর্বে উঠে আসে ৯ জন প্রতিযোগী। মাসব্যাপী ক্বিরাত পাঠের চুড়ান্ত পর্বে উঠে আসা প্রতিযোগীরা হলেন বলিদাপাড়া কাওমী মাদ্রাসা থেকে সাঈফ রহমান, ফাহিম হাসান, কুতুব উদ্দীন, মোস্তাফিজুর রহমান, মুহাঃ মাহদী হাসান, রিফাত হাসান ও মোঃ হাবিবুল্লাহ, মাদরাসাতু মিনহাজিন নবওওয়াত থেকে হুজাইফা রহমান এবং বাইতুস সালাম হাফেজীয়া মাদরাসা থেকে আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে চাপালী জামে মসজিদের সহ-সভাপতি এসএম সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্বিরাত প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও চাপালী যুব সংঘের সভাপতি আজাদ রহমান।
মাসব্যাপী কোরআন তেলোওয়াত প্রতিযোগীতার অনুষ্ঠানে বিচারক হিসাবে দ্বায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা মো. নজরুল ইসলাম, হাফেজ ক্বরী মো. আবু বক্কর সিদ্দিকী ও হাফেজ মো. নুরে আলম হাসান।

office@ukantho.com


Photo

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

এফএনএস: বগুড়ার নন্দীগ্রামে স্ত্রীকে ভিডিও কলে রেখে সাব্বির হোসেন (২৫)...

Photo

মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে...

Photo

স্বৈরাচারী সরকার তরুণদের ভবিষ্যৎ ছিনিয়ে নিয়েছিল: উপদেষ্টা আসিফ মাহমুদ

এফএনএস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া...

Photo

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত