বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মহেশখালী থানার ওসিকে এলাকা ছাড়তে বাধ্য করার হুমকি, বিএনপি নেতার পদ স্থগিত

উচ্চকন্ঠ   14-Aug-2025   49

Photo

এফএনএস: কক্সবাজারের মহেশখালী থানার ওসিকে হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেন। তার বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে আকতার হোসেনের পদ স্থগিত করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী থানার ওসিকে অশোভন গালাগাল করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। গত ১৩ আগস্ট মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম শফির স্মরণসভায় বক্তব্য দেওয়ার সময় আকতার মহেশখালী থানার ওসির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন। তিনি বলেন, ওসি রাজনৈতিকভাবে পক্ষপাতমূলক আচরণ করছেন এবং টাকার বিনিময়ে মামলা গ্রহণ করছেন। এছাড়াও আকতার হোসেন দাবি করেন, থানার ওসির চেম্বার এখন এক ধরনের দোকানে পরিণত হয়েছে, যেখানে টাকা দিলে মামলা নেওয়া হয়। টাকার বিনিময়ে ওসি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছেন- এমন দাবি করে আকতার বলেন, সব খবর আমার কানে আসে। আমি বেঁচে থাকতে এই মহেশখালীর মাটিতে আওয়ামী লীগের দোসরদের সাথে তাল মিলিয়ে চলা যাবে না। আল্লাহর কসম করে বলছি, ন্যাংটা করে মহেশখালী ছাড়তে বাধ্য করবো। বৃহস্পতিবার বিকেলে আকতার হোসেনের বক্তব্যে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক ঢাকা পোস্টকে বলেন, এসব অভিযোগ মোটেও সত্য নয়। তারপরও তারা কী কারণে বলছেন তারা ভালো বলতে পারবেন। আকতারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে ওসি মনজুরুল হক বলেন, দেখি, এখনো চিন্তা করিনি। ওসি মনজুরুল হক চলতি বছরের ২০ মে মহেশখালী থানায় যোগদান করেন।

office@ukantho.com


Photo

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় আটক ২

এফএনএস: মাগুরায় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশুটির বোনের...

Photo

কর্মীরা আচরণ বিধিমালা লঙ্ঘন করলে দায় প্রার্থীদের ওপরই বর্তাবে

এফএনএস: কোনও প্রার্থীর কর্মীরা যদি যদি আচরণ বিধিমালা লঙ্ঘন করে তার...

Photo

কক্সবাজারে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

এফএনএস: কক্সবাজারে টেকনাফ উপজেলার নাফ নদে সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে...

Photo

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রবীর বিশ্বাস: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়ন ছাত্রদলের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত