রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

একজন হামিদুল ইসলাম: জিয়া পরিবারই যার ধ্যান-জ্ঞান

উচ্চকন্ঠ   16-Jan-2026   189

Photo

নিজস্ব প্রতিবেদক: জিয়া পরিবার অন্তঃপ্রাণ একজন কালীগঞ্জের হামিদুল ইসলাম হামিদ। ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার গণমানুষের সুখ দুঃখের দু’যুগের সাথী যিনি দীর্ঘ আওয়ামী দুঃশাসনের সময়ে কর্মী ফেলে রেখে পালিয়ে যাননি। তাদের পাশে থেকে তাদের ছায়াসঙ্গী ছিলেন। বারবার নিজের জীবনের ঝুঁকি এলেও কর্মীদের রেখে পালিয়ে যাননি।
যিনি শত কষ্ট বুকে ধারন করে নিজেকে নীলকন্ঠ বানিয়ে নিজের কলিজার টুকরা একমাত্র সন্তান প্রার্থনাকে অসুস্থাবস্থায় ঢাকার একটি হাসপাতালে ফেলে রেখেও দেশনায়ক তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে তার মনোনীত ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁনকে বিজয়ী করতে রাতদিন ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তারেক রহমানের শুভেচ্ছা বার্তা। আবেদন জানাচ্ছেন অন্য কোন মার্কা নয়, অন্য কোন দল নয় দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। শহীদ জিয়ার স্বপ্ন-খালেদা জিয়ার স্বপ্ন এবং তারেক রহমানের আগামী দিনে রাষ্ট্র পরিচালনার নতুন ধারণাকে বাস্তবায়ন করতে হবে। জননেতা হামিদ প্রমাণ করে চলেছেন নিজের জীবন নয়, পরিবার নয়, এমনকি কলিজার টুকরো একমাত্র সন্তানও নয়, জিয়া পরিবারই তার কাছে আপন। যতদূর জানা যায়, হাসপাতালের নির্জন বিছানায় শুয়ে থাকা একরত্তি শিশু প্রার্থনা তার পিতার মতো করে মানুষ হবার চেষ্টা করছে। আওয়ামী দুঃশাসনের যুগে প্রার্থনা খুলনা অভিমুখে লংমার্চ ও সমাবেশে বন্দী খালেদা জিয়া সেজে ঝিনাইদহ থেকে খুলনা পর্যন্ত খাঁচার মধ্যে থেকে লক্ষ লক্ষ জনতার দৃষ্টি আকর্ষণ করেছিলো। মিডিয়ার কল্যাণে হতবাক হয়েছিলেন দেশ বিদেশের কোটি কোটি মানুষ। সেই একরত্তি শিশুটিই আজ পিতা ছাড়াই হাসপাতালে চিকিৎসাধীন। আমরা কালীগঞ্জবাসী সবাই শিশু প্রার্থনার দ্রæত সুস্থতা কামনা করি। আশা করি জনতার হামিদ যেন এভাবেই জিয়া পরিবারের পাশে থাকেন।

office@ukantho.com


Photo

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি কোটচাঁদপুরের মিন্টু ঢালী জামায়াতে যোগদান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি...

Photo

মহেশপুরে ফতেপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে দিনব্যাপি রনি-র গনসংযোগ

মহেশপুর সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির...

Photo

সব ক্যাটেগরির আহত ও নিহত পরিবারের সদস্যরা ভাতা পাবেন: প্রেস সচিব

এফএনএস: জুলাই আন্দোলনে সব ক্যাটেগরির আহত ও নিহত পরিবারের সদস্যরা ভাতা...

Photo

অতীত পেছনে ফেলে সামনে যাওয়ার বড় সুযোগ এসেছে বাংলাদেশের: ভলকার টুর্ক

এফএনএস: জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক বলেছেন, বাংলাদেশের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত