রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সংরক্ষিত আসনের সাংসদ হতে চান ঝিনাইদহ পৌরসভার একাধিকবার নির্বাচিত কাউন্সিলর আঞ্জু

উচ্চকন্ঠ   25-Mar-2026   90

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে ঘাটি হারানো বিএনপির সংরক্ষিত আসনের সাংসদ হতে চান সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রেজা আঞ্জু। ঝিনাইদহে বিএনপির রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ আঞ্জুর ব্যক্তি জনপ্রিয়তায় আওয়ামী লীগের আমলেও দুবার ঝিনাইদহ পৌর সভার কাউন্সিলর ও একবার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। জেলার ৪টি আসনের মধ্যে ৩টিতেই বিএনপির ভরাডুবি হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। দীর্ঘদিন নির্যাতিত ও নিষ্পেশিত বিএনপির নেতাকর্মীদের কথা জাতীয় সংসদে তুলে ধরতে তিনি এবার সংরক্ষিত আসনের সাংসদ হতে চান।
ফারহানা রেজা আঞ্জু জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক। তার পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি সরকারি কেশবচন্দ্র কলেজের ছাত্রী থাকা অবস্থায় ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে হয়েছেন অনেকগুলি ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মামলার আসামি। আওয়ামী লীগের সময় তার স্বামী সেলিম রেজাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে করা হয়েছে শারীরিক ও মানসিক নির্যাতন। তার আপন দুই ভাইকে একাধিক রাজনৈতিক মামলায় আসামি করে দীর্ঘদিন রাখা হয়েছে কারাবন্দি। তিনি নিজেও ৬টি মামলার আসামি হয়েছিলেন। এতকিছুর পরেও তিনি বিএনপির রাজনীতি ছাড়েননি। রাজনৈতিক সিদ্ধান্তে আওয়ামী লীগের সময় ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে দুবার কাউন্সিলর ও একবার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ অনুষ্ঠিত নির্বাচনেও তিনি বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন। এলএলবি পাস এই নারী রাজনৈতিক দলের একটি বৃহৎ অংশের সমর্থনও পাচ্ছেন সংরক্ষিত আসনের সাংসদ প্রার্থী হিসেবে।
ফারহানা রেজা আঞ্জু বলেন, দলের দুঃসময়েও রাজপথে থেকে রাজনীতি করেছি। দলের নেতাকর্মীদের বিপদে-আপদে দেখাশোনা করেছি। আমার পুরো পরিবার বিএনপির রাজনীতির জন্য একাধিক মামলার শিকার হয়েছে। আমার ভাইদের কারাবরণ করতে হয়েছে। এবার সংরক্ষিত আসনে প্রার্থী হিসেবে দলের কাছে মনোনয়ন প্রত্যাশা করছি। আশা করি দল দুর্দিনের কথা চিন্তা করে আমাকে মূল্যায়ন করবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, সংরক্ষিত আসনে জেলায় কয়েকজন প্রার্থী রয়েছেন। দলের দুর্দিনে তারা অবদান রেখেছেন। দল তাদের মধ্য থেকে যোগ্যজনকেই বেছে নিবে।

office@ukantho.com


Photo

নোয়াখালীতে পুকুরে জাল ফেলে তোলা হয় দুই ভাইয়ের লাশ

এফএনএস: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম...

Photo

সাংবাদিক হত্যা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত: এমএসএফ

এফএনএস: গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া...

Photo

কালীগঞ্জে বিএনপি নেতা শহিদুল ইসলাম সাইদুলের ছোট চাচা মোদাচ্ছের মন্ডলের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশজাতীয়তাবাদী দল বিএনপির কালীগঞ্জ উপজেলা...

Photo

ধর্ম যার যার দেশ সবার: সাইফুল ইসলাম ফিরোজ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ধর্ম যার যার দেশ সবার, ধর্ম পালনে সবারই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত