বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নারায়ণগঞ্জে ডাকাতকে পিটিয়ে হত্যা

উচ্চকন্ঠ   01-Oct-2025   73

Photo

এফএনএস: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির সময় নবী (৩২) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাত দলের অস্ত্রের আঘাতে চার জন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নবী আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের পশ্চিম আগুআান্দি এলাকার লুক্কু মিয়ার ছেলে। আহতরা হলেন- কুলসুম বেগম (৪০), তার ছেলে নাঈম মিয়া (১৮), প্রতিবেশী ফারুক মিয়া (৪৫), আবুল হোসেন (২৮)। তারা সবাই আড়াইহাজার দড়ি বিশনন্দী এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে বৃষ্টি শুরু হলে রান্নাঘরের চুলা ঢেকে দেওয়ার জন্য বিশনন্দী গ্রামের ইলিয়াসের স্ত্রী কুলসুম বেগম (৪০) ঘুম থেকে উঠে সেখানে যান। এ সময় রান্নাঘরে তিন-চার জন লোক দেখে ডাকাত ডাকাত বলে চিৎকার দেন তিনি। তার চিৎকারে পরিবারের সদস্যসহ আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাদের সবাইকে কুপিয়ে জখম করে ডাকাত দল। এ ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন মসজিদের মাইকে ডাকাত এসেছে ঘোষণা দিলে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে। এ সময় নবী নামে একজন ডাকাতকে এলাকার লোকজন ধরে পিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সকালে বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে নিহত ডাকাত সদস্যের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। আর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না, এসএসসির ফল বিপর্যয় নিয়ে শিক্ষামন্ত্রী

এফএনএস: চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের বিষয়ে সাংবাদিকদের...

Photo

আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাই না: হাসনাত আব্দুল্লাহ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ...

Photo

কালীগঞ্জের বিস্ফোরক মামলায় কোটচাঁদপুরে যুবলীগের সভাপতি-সম্পাদক গ্রেফতার

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশ বিশেষ...

Photo

বিসিবির দায়িত্বে আসা নিয়ে মুখ খুললেন তামিম

এফএনএস নিউজ: কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত