রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

খেলা

বিসিবির দায়িত্বে আসা নিয়ে মুখ খুললেন তামিম

উচ্চকন্ঠ   17-Jan-2025   52

Photo

এফএনএস নিউজ: কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। আগে থেকে গুঞ্জন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বড় কোনো পদে দেখা যাবে এই ওপেনারকে। ক্রিকেট থেকে অবসর নেয়ার পরে এই গুঞ্জন হয়েছে আরো জোড়ালো। এ নিয়ে তামিমের ভাষ্য কি? জানালেন নিজেই। বিপিএলে গত বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিলো তামিমের ফরচুন বরিশাল। তার ব্যাট থেকে আসে ৪৮ বলে ৬১ রানের ইনিংসে জয় পায় বরিশাল। তারপর সংবাদ সম্মেলনে এসে নিজের ভবিষ্যতের কথা জানিয়ে তামিম বলেন, আমি চেষ্টা করব যতদিন... এখন তো রিটায়ার্ড, তাই লিজেন্ডস লিগের জন্যও কোয়ালিফাই করব। ওসব খেলব। যদি প্রিমিয়ার লিগটা হয় সময়মতো, ওটা খেলব। যদি ফিট থাকি, যতদূর পারি খেলতে থাকব। আমার ফোকাসটা খেলা নিয়েই। জয় পেয়েও তামিমের কন্ঠে শোনা গেলো আক্ষেপ। তার মতে রান রেট বাড়ানোর জন্য বরিশালের আরো দ্রুত ম্যাচটা শেষ করা উচিৎ ছিলো। মাঝে আরেকটু দ্রুত খেলা দরকার ছিল আমাদের। ১৪ ওভারের মধ্যে যদি শেষ করতে পারতাম... আমাদের হাতে উইকেট ছিল। আমার মনে হয়, এই একটি ট্রিক আমরা মিস করেছি। এছাড়া এবারের বিপিএল ভালো হচ্ছে জানিয়ে তামিম আরো বলেন, আপনারা যদি দেখেন, বিপিএল এবার ভালো হচ্ছে। ঢাকা ও সিলেটে রান হয়েছে। দর্শক হয়েছে। সবচেয়ে বড় যে ব্যাপারটা, টি-টোয়েন্টির জন্য এমন উইকেটই আসলে প্রয়োজন।

office@ukantho.com


Photo

কে কোন দল করবে, তা নির্ধারণের অধিকার কারও নেই: বিরোধীদলীয় নেতা

এফএনএস: জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যের তীব্র...

Photo

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, সরকারের অবস্থান বদলাবে না: উপদেষ্টা রিজওয়ানা

এফএনএস: জাতীয় নির্বাচন নিয়ে চলমান নানা জল্পনার অবসান ঘটিয়ে পরিবেশ,...

Photo

জামায়াত সুবিধাবাদী দল, তারা বারবার মিত্র বদলায়: মিন্ট

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াত...

Photo

কালীগঞ্জে পৌর বিএনপির শীতবস্ত্র বিতরণ

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত