মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তারেক রহমান

উচ্চকন্ঠ   12-Aug-2025   50

Photo

এফএনএস: দেশের জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার নওগাঁয় বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্যকালে এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, গত এক যুগেরও বেশি সময় ধরে একটা দাবি আমরা করে আসছিলাম। সেই দাবি ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি। অর্থাৎ জনগণের দেশ এই বাংলাদেশ। কাজেই এই দেশের মালিক এই দেশের ২০ কোটি জনগণ। দেশের ২০ কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে। তিনি বলেন, জনগণের রাজনৈতিক প্রয়োগের প্রধান হাতিয়ার হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করা। ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত দেয় এ দেশ কারা পরিচালনা করবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। অর্থাৎ জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হচ্ছে ভোট। যার জন্য এ দেশের বহু মানুষ গুম, খুন ও জেল জুলুমের শিকার হয়েছে। বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, আমরা কাউকে হেয় করতে চাই না, আমরা কাউকে ছোটও করতে চাই না। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমরা সবার মতামতকে সম্মান জানাতে চাই। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি কী কী সংস্কার করতে চায়, রাষ্ট্রকে জনগণের মতো করে গড়ে তোলার জন্য কী কী মেরামত করতে চায়, সেই বিষয়গুলো ৩১ দফার মধ্যে রয়েছে। তিনি আরও বলেন, বিএনপির এই ৩১ দফা আর সরকারের ঐকমত্য কমিশনের বক্তব্য শুনলে দেখবেন সবগুলো বিষয় মিলে যাচ্ছে। শুধুমাত্র দু-একটা বিষয় এদিক-সেদিক হতে পারে। তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময় অনুযায়ী ফেব্রæয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা বিএনপির।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে শহীদ হায়দার আলী হাদু স্মৃতি মিনিবার গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে শহীদ হায়দার আলী...

Photo

কালীগঞ্জে প্রার্থীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য, কৃষকদল নেতাকে জরিমানা

হাবিব উসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থীকে...

Photo

গার্মেন্টসকর্মীর বস্তাবন্দি লাশ উদ্ধার, স্বামী পলাতক

এফএনএস: রাজধানীর শাহজাহানপুরে ভাড়া বাসা থেকে সুরভী আক্তার মাহফুজা...

Photo

নেই স্বাস্থ্য কর্মকর্তা, এ্যাম্বুলেন্স চালক, প্রধান অফিস সহকারী, স্টোরকিপার, ইসিজি ম্যানসহ পরিচ্ছন্নতাকর্মী, কর্মস্থলে না থেকেই বেতন নিচ্ছেন ৫ জন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ফুল বাগানের মালী মিলন হোসেন চালাচ্ছেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত