মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

প্রতিবেশী একটি দেশ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে সহযোগিতা করেছে: দুদু

উচ্চকন্ঠ   08-Oct-2025   68

Photo

এফএনএস: প্রতিবেশী একটি দেশ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে সহযোগিতা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, তিনটি তামাশার নির্বাচনের পরও তারা সেটিকে সফল নির্বাচন হিসেবে স্বীকৃতি দিয়েছে। এমনকি শেখ হাসিনার গলায় মালা পরিয়েছে। এটি প্রমাণ করে তারা বাংলাদেশের জনগণের নয়, বরং একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ২৪ জুলাই যোদ্ধা আন্দোলন কেন্দ্রীয় কমিটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দুদু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গত ১৭ বছরে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন ও সহায়তা দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে শহীদ ও আহত পরিবারের জন্য নিজ ফান্ড থেকে সহায়তার উদ্যোগ নিয়েছেন এবং সরকার গঠনের পর এ উদ্যোগ আরও বিস্তৃত করা হবে। তিনি বলেন, বিএনপি এখন পর্যন্ত ক্ষমতায় যায়নি, বিএনপি তো এখন ক্ষমতায় নেই, এমপি নেই, সরকারে নেই- তাহলে ব্যর্থতার দায় বিএনপির কেন? দেশে যা কিছু ঘটছে তার দায় বিএনপির ঘাড়ে চাপানো অনুচিত। দেশে একটি সরকার আছে, সেই জায়গাটাতেই নজর দিতে হবে। বিবিসিকে দেওয়া তারেক রহমানের সাক্ষাৎকারের প্রশংসা করে দুদু বলেন, সাক্ষাৎকারটি অত্যন্ত গঠনমূলক ও হৃদয়স্পর্শী। সেখানে তিনি দেশের সমস্যাগুলো খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন। ছাত্রদলের এই সাবেক সভাপতি বলেন, আমরা খুনি সরকারকে বিদায় করেছি, তবে কাজ এখানেই শেষ নয়। এখন দরকার একটি সত্যিকারের জাতীয় নির্বাচন এবং গণভিত্তিক সরকার গঠন। যতদিন তা না হবে, ততদিন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্রের প্রশ্নে আপস করা যাবে না। আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমতউল্লাহ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপনসহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের ৬ উপজেলার লাখো মানুষের...

Photo

এস আলমের ৪০৭ কোটি টাকার ১৫৯ একর জমি জব্দ

এফএনএস: শিল্পগোষ্ঠী এস আলম গ্রæপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম...

Photo

বাবা হামিদের প্রতি মায়ের মতো কন্যা প্রার্থনার আদেশ! জিয়া পরিবারের পাশেই থেকো!

নিজস্ব প্রতিবেদক: একদিকে কলিজার টুকরা একমাত্র শিশু সন্তান প্রার্থনা...

Photo

কালীগঞ্জে ঐতিহ্যবাহী ট্রলি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত