শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জনগণের অধিকার হরণ হতে দেবো না: জামায়াত আমির

উচ্চকন্ঠ   29-Jan-2026   63

Photo

এফএনএস: প্রয়োজনে দেশের জন্য জীবন দেবেন, তবু জনগণের অধিকার হরণ হতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ২৯ জানুয়ারি দুপুরে রাজধানীর কাওরান বাজারে পেট্রো বাংলার সামনে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। জামায়াত আমির বলেন, চাঁদার কারণে কৃষক থেকে ভোক্তা পর্যায়ে মূল্য বাড়ে চারগুণ। আর কৃষক ন্যায্যমূল্য পায় না, সব পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। ১৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। চাঁদাবাজি করবো না কাউকে করতেও দিবো না। দুর্নীতিতে চ্যাম্পিয়নের সময় জামায়াতের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেনি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এমন মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, অনন্ত তিনটা মন্ত্রণালয় দুর্নীতি থেকে বেঁচে যাক, সেই কারণে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেনি জামায়াত নেতারা। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ১৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা নিহতের ঘটনায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এখন ভরা মাঘ মাস, এখনই মাথা এত গরম হলে চৈত্র মাসে কী হবে? গায়ের জোরে কিছু করা যাবে না। কাওরান বাজারের সমাবেশের পর বিকালে মিরপুরে এবং বনানী মাঠে নির্বাচনি প্রচারণায় অংশ নেন জামায়াতের আমির।

office@ukantho.com


Photo

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণ দোয়া মাহফিলে সকলকে অংশগ্রহণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র...

Photo

বারবাজার ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের ৯নং বারবাজার...

Photo

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ওসি প্রত্যাহার

এফএনএস: কুষ্টিয়ায় ট্রলিচাপায় স্কুলছাত্রের মৃত্যুতে লাইভ চলাকালে...

Photo

মান্দায় ঠাকুরমান্দা বিলে অভিযান, ২ লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দ

এসএম মিলন, রাজশাহী প্রতিনিধি: নওগাঁর মান্দায় মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত