সারা বাংলা রাজশাহী নওগাঁ
মান্দায় ঠাকুরমান্দা বিলে অভিযান, ২ লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দ
উচ্চকন্ঠ 24-Jul-2025 54
এসএম মিলন, রাজশাহী প্রতিনিধি: নওগাঁর মান্দায় মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বড় ধরনের অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার ঠাকুরমান্দা বিলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
অভিযানে প্রায় ৩০টি চায়না দুয়ারী জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসব নিষিদ্ধ জালের বাজারমূল্য আনুমানিক ২ লক্ষ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপংকর পাল।
ইউএনও আখতার জাহান সাথী বলেন, “মৎস্য সম্পদ রক্ষা ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। কারেন্ট ও চায়না জালের ব্যবহার মাছের প্রজনন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। নিষিদ্ধ এসব জাল দিয়ে মাছ আহরণ সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।”
স্থানীয়দের মাঝে সচেতনতা বাড়াতে এবং জলজ সম্পদ টিকিয়ে রাখতে নিয়মিতভাবে এমন অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
office@ukantho.com