মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

রেহানা, পুতুল, জয় ও ববির বাড়ি-সম্পদ জব্দের আদেশ

উচ্চকন্ঠ   30-Apr-2025   48

Photo

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকের বাড়িসহ সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে পুতুলের নামে থাকা রাজধানীর বারিধারার ৪ কোটি ৯৮ লাখ টাকার বাড়ি, খুলনার দিঘলিয়ায় শেখ রেহানা, সায়মা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয়ের নামে থাকা ৬১ লাখ ৮৭ হাজার টাকার ৭০ শতাংশ জমি, একই জায়গায় রাদওয়ান মুজিব ববি ও আজমিনা সিদ্দিকের ৪১ লাখ ২৪ হাজার ৫০০ টাকার ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রেহানার নামে থাকা ২০ লাখ ৫০ হাজার টাকার ১৯ শতাংশ জমি। এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক মনিরুল ইসলাম এসব বাড়ি ও জমি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, সায়মা ওয়াজেদ পুতুলের স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করা হচ্ছে। মামলা নিস্পত্তির আগে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে সমস্যা হবে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তারা যাতে স্থাবর সম্পদ/সম্পত্তির মালিকানা পরিবর্তন/স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন, সেজন্য এসব সম্পদ জব্দ করা প্রয়োজন। শুনানি শেষে বিচারক বাড়ি ও সম্পদ জব্দের আদেশ দেন।

office@ukantho.com


Photo

সরকারি জমিতে রিকশা গ্যারেজ, যুবদলের সাবেক ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

এফএনএস: রাজধানীর লালবাগে সরকারি জমি দখল করে রিকশা গ্যারেজ স্থাপনের...

Photo

কালীগঞ্জে সংসদ সদস্যের মতবিনিময় সভা

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক : কালীগঞ্জ রায়গ্রাম ইউনিয়নের...

Photo

সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে প্রকৃতি...

Photo

বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের নির্দেশনায় রায়গ্রাম ইউনিয়নব্যাপী ধানের শীষের পক্ষে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত