সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোহেল পুলিশের হাতে আটক

উচ্চকন্ঠ   02-Sep-2025   82

Photo

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক: কোটচাঁদপুরে মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহেল হোসেন (৩৫) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৌর শহরে আদর্শ পাড়ার নিজ বাড়ি থেকে মডেল থানার পুলিশ তাকে আটক করে। আটক কৃত সোহেল আদর্শ পাড়ার বিশারদ হোসেনের ছেলে।
তথ্য নিয়ে জানা যায়, আসামির অনুপস্থিতে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ৯ এর (খ) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ঝিনাইদহ আদালত।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর বলেন,আদালতে রায় ঘোষণার পর থেকে সে দীর্ঘদিন পলাতক ছিলো। সাজার কাগজ ১ সেপ্টেম্বর থানায় পৌঁছানোর পর গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার উপ-পরিদর্শক এস আই মাসুম বিল্লাহ ও এস আই হারুনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে আটক করে। আটকের পর আসামিকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

হরিণাকুন্ডুতে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার...

Photo

আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার আর কোনো সুযোগ পেতে পারে না: আখতার

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, এ...

Photo

কাজ না করেই কোটি টাকা আত্মসাতের অভিযোগ হরিণাকুন্ডুর দৌলতপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু...

Photo

গণঅভ্যুত্থানের সুফল জনগণের কাছে পৌঁছাতে সরকার ব্যর্থ: ফরহাদ মজহার

এফএনএস: লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, গণঅভ্যুত্থানের পরে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত