জাতীয়
গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু
উচ্চকন্ঠ 06-Apr-2025 52
এফএনএস: গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ৮টার দিকে যোগীতলা এলাকায় ঢাকা বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চÐিপুর এলাকার মাহাবুর রহমান বাবু (৪০) এবং একই উপজেলার বাটুয়াখানা এলাকার ওবাইদুল হক (৪৭)। গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার এসআই সুকান্ত পাল বলেন, মোটরসাইকেলে করে ওই দুই ব্যক্তি ভোগড়া বাইপাস থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। যোগীতলা এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
office@ukantho.com