বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহকে শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয় নবাগত পুলিশ সুপারের

উচ্চকন্ঠ   21-Jun-2026   94

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান| এ সময় তিনি ঝিনাইদহকে শান্ত, নিরাপদ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন|
রোববার (২১ জুন) সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়|
সভায় নবাগত পুলিশ সুপার বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে এবং এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে| তিনি বলেন, ঝিনাইদহকে মাদকমুক্ত করতে যা যা করণীয়, তার সবটুকুই পুলিশ বিভাগ থেকে করা হবে|
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শিশু নির্যাতন, আধিপত্য বিস্তার, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশ সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রাখবে|
তিনি আরও বলেন, কোনো ব্যক্তির অপরাধকে পুলিশ শুধু অপরাধ হিসেবেই দেখবে| ভিন্নভাবে বিবেচনার কোনো সুযোগ থাকবে না| আমি এখানে দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব নিয়ে বসে থাকব না, চলে যাব|
আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকসহ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে সাংবাদিকরা পুলিশের গুরুত্বপূর্ণ সহযোগী| বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে পারেন|
মতবিনিময় সভায় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি আসিফ কাজল, ˆদনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক শহিদুল ইসলাম, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার বিমল সাহা, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হান ও মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু ও ফয়সাল আহমেদ, সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম মন্টু, মিরাজ জামান রাজ, শাহজাহান নবীন, বাংলাদেশ বেতারের সংবাদদাতা আহসান কবিরসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন|

office@ukantho.com


Photo

ঝিনাইদহে শিক্ষার্থীদের খাওয়ানো হলো চাউল পড়া

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর...

Photo

কালীগঞ্জে উপজেলা কৃষি অফিসের আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা কৃষি অফিসের...

Photo

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা মামলা ট্রাইব্যুনালে স্থানান্তর, অভিযোগ গঠনের শুনানি বুধবার

এফএনএস: মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের জন্য...

Photo

ঝিনাইদহে বন্ধুদের মিলনমেলা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পড়ালেখা শেষ করে অনেকেই চাকরি কিংবা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত