রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে উপজেলা কৃষি অফিসের আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   06-May-2026   68

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার, যশোর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন এবং কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আখতারুজ্জামান মিয়া।
সভায় ২০২৫-২৬ অর্থবছরে পার্টনার প্রকল্পের আওতায় অর্জিত সাফল্য, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি উদ্যোক্তা তৈরিতে প্রকল্পটির ইতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সিনিয়র মনিটরিং অফিসের ভূমিকা ও অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন শেখ সাজ্জাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মোঃ কামরুজ্জামান বলেন,
"বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর এখন পুষ্টি ও রপ্তানিমুখী কৃষির দিকে এগিয়ে যাচ্ছে। ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ কালীগঞ্জ উপজেলার কৃষকদের এ প্রকল্পের সঙ্গে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আয়োজকরা জানান, কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ‘পার্টনার’ প্রকল্প ভবিষ্যতেও কার্যকর ভূমিকা পালন করবে।

office@ukantho.com


Photo

উত্তরার সড়কে দম্পতিকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় আটক ২

এফএনএস: রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের সড়কে প্রকাশ্যে এক দম্পতিকে...

Photo

নতুন আইনে ডিএনএ রিপোর্ট ছাড়াও ধর্ষণের বিচারকাজের সুযোগ আছে: আসিফ নজরুল

এফএনএস: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ডিএনএ রিপোর্ট...

Photo

নড়াইলের দুটি আসনে নয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-১ আসনে ১৫ জন প্রার্থীর...

Photo

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যাকারীর মৃত্যুদণ্ড

এফএনএস: চুয়াডাঙ্গার জীবননগরের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম খাতুন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত