বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ফজলুর রহমান ঢাবিতে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ

উচ্চকন্ঠ   25-Aug-2025   45

Photo

এফএনএস: জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন একদল শিক্ষার্থী। রোববার বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এক সমাবেশে এ ঘোষণা দেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাহিন সরকার। এদিকে বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অবাঞ্চিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ করেন একদল শিক্ষার্থী। এ সময় তারা ফজলুর রহমানের বিচার দাবি করেন। মাহিন বলেন, আমাদের অভ্যুত্থানকে যদি কেউ অস্বীকার করে, আমাদের রক্ত দিয়ে কেনা অর্জনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের ছেড়ে কথা বলবো না। আমার দেখেছি ফজলুর রহমান আরও একটি ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছেন। এর মাধ্যমে চব্বিশের অভ্যুত্থানের বৈধতার দিকে তিনি আঙুল তুলেছেন। তিনি বলেন, দেড় হাজারের বেশি শহীদের রক্তই আমাদের বৈধতা, ২০ হাজারের বেশি আহত, তারাই আমাদের বৈধতা। শুধু চব্বিশ নয়, এর আগেও যতোগুলো আন্দোলন হয়েছে এবং যারা শহীদ হয়েছেন আমার প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু চব্বিশের আন্দোলনকে যদি কেউ প্রশ্নবিদ্ধ করে, আমাদের কৃষক-শ্রমিকের ত্যাগ যদি কেউ প্রশ্নবিদ্ধ করে আমরা তাকে ছেড়ে কথা বলবো না। ফজলুর রহমানের ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদ বলেন, ৪৭, ৬৯, ৭১, ৯০ ও ২৪ আমাদের ইতিহাস। সুতরাং ইতিহাস নিয়ে যারা কথা বলবে তারাই অবাঞ্চিত হবে। ফজলুর রহমান যে বক্তব্য দিচ্ছেন কয়েক দিন ধরে, আমরা বুঝতে পারছি না তারেক রহমান কেন তাকে ছেড়ে দিয়েছেন। আপনারা কী তাদের ভোটের জন্য ছেড়ে দিয়ে রেখেছেন? তিনি আপনাদের মৌলিক ভোটগুলো আরও নষ্ট করবেন। তিনি বলেন, ফজলুর রহমান যে বক্তব্য দিচ্ছেন, আমার তাকে একক ব্যক্তি হিসেবে বিবেচনা করছি না। তার এই কাজের দায়ভার বিএনপিকে নিতে হবে, ছাত্রদলকেও নিতে হবে। যারা ছাত্রদলের ডাকসু প্রার্থী রয়েছেন তাদেরও নিতে হবে। ফজলুর রহমানের এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ছাত্রদল করে কিনা আমরা তা দেখবো। ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী আছেন আবিদুল ইসলাম খান তিনিও একজন জুলাই যোদ্ধা, জিএস ও এজিএস যারা আছেন তারাই জুলাই যোদ্ধা, এখন আমরা দেখবো তাদের দলের লোক যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ করে কিনা। জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাবি শাখার আহ্বায়ক ও আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের তার ফেসবুক পোস্টে বলেন, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জুলাই অভ্যুত্থানকারীদের কালো শক্তি এবং রাজাকারের বাচ্চা সম্বোধন করে জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলার যে পরিণতি হাসিনাকে ভোগ করতে হচ্ছে ফজলুর রহমানদের জন্যও সেই একই পরিণতি অপেক্ষা করছে।

office@ukantho.com


Photo

গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ধৈর্য হারাচ্ছেন ট্রাম্প

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,ইসরায়েল...

Photo

নির্বাচন নিয়ে বিতর্ক ফ্যাসিবাদকে সুযোগ করে দিতে পারে: এ্যানি

এফএনএস: নির্বাচন নিয়ে বিতর্ক জাতির জন্য আরেকটি ক্রান্তিকাল হয়ে যেতে...

Photo

দখল দূষনে অস্তিত্ব সংকটে কালীগঞ্জের বেগগতি, চিত্রা, বুড়ি ভৈরব

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধ্য দিয়ে...

Photo

সংস্কারের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার পর নির্বাচন চায় এনসিপি

এফএনএস: জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়নের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত