বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে ছাত্রদল নেতা তানভির রনি

উচ্চকন্ঠ   21-Jun-2025   68

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারে আলোচিত তপন চেয়ারম্যান অপহরণের ঘটনার ২টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। অন্যদিকে ঘটনার বিষয়ে অভিযুক্ত জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানভীর রনিসহ তার সাঙ্গপাঙ্গরা উচ্চকন্ঠ নিউজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকলেও গ্রেফতার আতংকে আত্মগোপনে রয়েছে। গত শুক্রবার ২০ শে জুন তপন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম ভিডিওটি অপহরণ কারীদের হেফাজতে থাকা অবস্থায় তপন চেয়ারম্যানকে বলতে শোনা যায় যে, বারোবাজারের বিএনপি নেতা কালাম চেয়ারম্যান তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। এ সময় তার চেহারায় আতংকের ছাপ লক্ষ করা যায়। ভীত সন্ত্রস্ত অবস্থায় তার অসংলগ্ন কথা বার্তায় বোঝা যায় তাকে জোরপূর্বক কেউ যেন শিখিয়ে দিচ্ছেন। ভিডিওতে প্রথমে লিপ্টনের হেফাজতে থাকার কথা মুখ ফসকে বললে অপহরণকারীরা তাকে ধমক দিয়ে কালাম চেয়ারম্যানের নাম বলতে বাধ্য করে। পরবর্তীতে অপহরণকারীদেরক ২ লক্ষ টাকা বিকাশের মাধ্যমে মুক্তিপণ দেবার পরে তপন চেয়ারম্যান মুক্ত হয়ে আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। তিনি বলছেন, আমাকে অপহৃত অবস্থায় অপহরণকারীরা অস্ত্রের মুখে কালাম চেয়ারম্যানের হেফাজতে থাকার কথা বলতে বাধ্য করে। যা তারা মোবাইলে ভিডিও করে রাখে। তার বক্তব্যে প্রমানিত হয় যে, কালাম চেয়ারম্যানের সাথে তার কোন যোগসূত্র নাই। শুধুমাত্র রাজনৈতিকভাবে কালাম চেয়ারম্যানকে ফাঁসানোর জন্য অস্ত্রের মুখে তপন চেয়ারম্যানের মুখ দিয়ে উপরোক্ত স্বীকারোক্তি আদায় করা হয়েছে । এ বিষয়ে বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, তপন চেয়ারম্যান নামে আমি কাউকে চিনি না। তাকে কোনদিন দেখি নাই।
এদিকে নিজের অপরাধ ঢাকতে অভিযুক্ত ছাত্রদল নেতা তানভীর রনি ও তার সাঙ্গপাঙ্গরা অপহরণের ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নামে কুৎসা রটনা করে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করে যাচ্ছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে পরকীয়ার জেরে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় আদালতে মামলা

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহে পরকীয়ার জেরে প্রবাসীর স্ত্রীকে হত্যার...

Photo

ইসরাইলসহ সারা বিশ্বের মধ্যে যে অশান্তির আগুন জ্বলছে এর মুল হোতা আমেরিকা: রেজাউল করিম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বিএনপি, আওয়ামীলীগ ও জাতীয়...

Photo

মানব কল্যাণ সংঘ ঝিনাইদহ দারিদ্র পরিবারকে সাবলম্বি করতে ভ্যান প্রদান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সমাজসেবামূলক প্রতিষ্ঠান মানব কল্যাণ...

Photo

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: বিশেষ সহকারী

এফএনএস: প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত