বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নির্বাচিত হলে ঝিনাইদহ-৪ মডেল আসনে রুপান্তরিত হবে: রাশেদ খাঁন

উচ্চকন্ঠ   30-Jan-2026   60

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত হলে কালীগঞ্জকে মডেল উপজেলা করে গড়ে তোলা হবে বলে ঘোষনা দিয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনের বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন। রাশেদ খাঁন শুক্রবার বিকালে গাজির বাজার স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে বক্তৃতা করছিলেন।
কোলা ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে রাশেদ খাঁন বলেন, ৫ আগষ্টের পর আওয়ামীলীগের চেয়ারম্যান ও নেতাকর্মীদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়েছে। জামাল ইউনিয়নে কারা জোড়া খুন করেছে, আপনারা সবাই জানেন। খুনের বিচার করা হবে। আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা গণঅভ্যুত্থান করে বিজয়লাভ করেছি। আমরা কারোর হুমকিতে ভয় পায় না। ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ জয়লাভ করবে ইনশাল্লাহ। আমি বিজয়ী হলে কালীগঞ্জ উপজেলাকে মডেল করে গড়ে তোলা হবে।
রাশেদ খাঁন বলেন, আমি নির্বাচিত হলে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগের উন্নয়ন করবেন। এখানে কোন রাস্তা কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে। সনাতন ধর্মের মানুষদের উদ্দেশ্যে বলেন আপনারা নির্বিঘেœ বসবাস করবেন। আপনারা বিএনপির কাছে শতভাগ নিরাপদ থাকবেন।
সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ধানের শীষকে বিজয়ী করতে হবে। আপনারা সবাই তারেক রহমানের প্রতিক ধানের শীষে ভোট দেবেন। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নে সবাই একসাথে কাজ করতে চাই।
কেন্দ্রীয় কৃষক দলের সদস্য হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ইসরাইল হোসেন জীবন, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা ও বিএনপি নেতা তরিবুর রহমান সাগরসহ স্থানীয় নেতারা।
সবামেশ শেষে একটি বিশাল মিছিল গাজির বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

office@ukantho.com


Photo

অসুস্থ পশুর মাংস থেকে মেহেরপুরে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স

এফএনএস: মেহেরপুরে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। চলতি...

Photo

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেন উন্নীতকরণ প্রকল্প, জমি ভবনের ন্যায্য মূল্যের দাবিতে সংবাদ সম্মেলন

শিপলু জামান, কালীগঞ্জ সংবাদদাতা: ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ...

Photo

মরহুম সাংবাদিক শহীদুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

শাহিনুর রহমান পিন্টু, নিজস্ব প্রতিবেদক: দি নিউ নেশন পত্রিকার সাবেক...

Photo

ঝিনাইদহে বিএনপি নেতার বাড়িতে সরকারি সার-ধানবীজের মজুত, পরবর্তীতে কৃষি কর্মকর্তার উপস্থিতিতে কৃষকদের মাঝে বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিব্দেক: ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় কৃষি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত