শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ধানমন্ডিতে দরজা ভেঙে মিলল বিএনপি নেতার মরদেহ

উচ্চকন্ঠ   05-Oct-2025   66

Photo

এফএনএস: চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু (৫০) মারা গেছেন। গত শনিবার রাতের কোনো এক সময় ঢাকার ধানমন্ডিতে ছোট ভাইয়ের বাসায় তিনি মারা যান। গত শনিবার রাত থেকে মোবাইল ফোন বন্ধ ছিল। পরে রোববার সকালে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যুর খবর চুয়াডাঙ্গায় পৌঁছলে জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি নেতা শিপলু ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি চুয়াডাঙ্গা কোর্টপাড়ার প্রয়াত মির্জা আবদুল হক ও মির্জা আমেনা হকের বড় ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মির্জা ফরিদুল ইসলাম শিপলু বছরখানেক আগে হার্টে রিং স্থাপন করেন। গত দুই দিন আগে চেকআপের জন্য তিনি ঢাকায় গিয়েছিলেন। গত শনিবার রাতে ঢাকার ধানমন্ডিতে সোবহানবাগ এলাকায় ছোট ভাই মির্জা সায়েম মাহমুদের বাড়িতে একাই ছিলেন। ওই রাত ১২টার পর থেকে তার মোবাইল রিসিভ হচ্ছিল না। রোববার সকালে তার ছোট ভাই রাতুল ওই বাড়িতে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং তাকে মৃত অবস্থায় দেখতে পান। বিএনপির এই নেতার মৃত্যুর খবরে সেখানে ছুটে যান বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। তারা পরিবারের সদস্যদের সমবেদনা জানান। শিপলুর স্ত্রী শিমু খাতুন জানান, তাদের ধারণা রাতে ঘুমের মধ্যে আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে শিপলু মারা গেছেন। শিপলুর ছোট ভাই নেত্রকোনা জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বিপুল জানান, আজ সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গায় তার জানাজা ও দাফন সম্পন্ন হবে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, বিএনপি দলের একজন নিবেদিত মানুষকে হারাল। তার মৃত্যুতে চুয়াডাঙ্গা বিএনপির অপূরণীয় ক্ষতি হলো। আমরা তার আকস্মিক ও অকাল মৃত্যুতে শোকাহত।

office@ukantho.com


Photo

নড়াইলে প্রতিবন্ধীর এক একর ১০ শতক জমি প্রতারণা করে লিখে নেয়ার অভিযোগ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদরের গুয়াখোলা গ্রামের...

Photo

চিকিৎসকের অনুমতি পেলেই খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে: ডা. জাহিদ

এফএনএস:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন,...

Photo

ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারো নেই: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির...

Photo

কালীগঞ্জ পরিবেশক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পরিবেশক সমিতির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত