সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সাংবাদিক সনেটের ওপর হামলাকারী সন্ত্রাসী আনার অবশেষে কারাগারে

উচ্চকন্ঠ   03-Nov-2025   103

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে দৈনিক আমাদের কন্ঠ ও গ্রামের কন্ঠ প্রত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান সনেটকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত বারোবাজারের বাদেডিহী গ্রামের সন্ত্রাসী আনোয়ার হোসেন আনারকে অবশেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
উল্লেখ, গত ২২ অক্টোবর মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার বারবাজারের মাজার রোডে আনোয়ার হোসেন নামে এক সন্ত্রাসী সাংবাদিক সনেটকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। গুরুত্বর জখম অবস্থায় রাতেই তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সাংবাদিক সনেট দৈনিক আমাদের কন্ঠ ও গ্রামের কন্ঠ পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি। হামলার ঘটনায় ২৩ অক্টোবর বুধবার সকালে সনেট বাদী হয়ে আনারকে একমাত্র আসামী করে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সাংবাদিক আসাদুজ্জামান সনেট জানায়, গত ২২ অক্টোবর মঙ্গলবার রাত ১০ টার দিকে বারবাজার গাজী কালু চম্পাবতি মাজার সড়ক দিয়ে বাদেডিহি গ্রামের বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে আগে থেকে ওৎ পেতে থাকা একই এলাকার মৃত ফসিয়ার আলীর ছেলে সন্ত্রাসী আনোয়ার হোসেন আনার তার পথরোধ করে। এ সময় সাংবাদিক সনেট গতি রোধ ও তাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোষ্টের কারন জানতে চান। এতে আনার ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও এক পর্ষায়ে কাছে থাকা চাইনিজ কুড়াল দিয়ে সনেটের মাথায় কোপ মারে। আহত সাংবাদিক সনেটের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসী আনার পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাংবাদিক সনেটকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে সাংবাদিক সনেটের উপর হামলার খবর শুনে রাতেই স্থানীয় সাংবাদকর্মীরা হাসপাতালে ছুটে যান এবং তার চিকিৎসার খোজখবর নেন। এসময় সাংবাদিকরা এ ঘটনায় জড়িতকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসী আনার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত আনারের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

office@ukantho.com


Photo

৬ দফা দাবি আদায়ে ঝিনাইদহে স্বাস্থ্য সহকারীদের অবস্থায় কর্মসূচী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ৬ দফা দাবি আদায়ে ঝিনাইদহে...

Photo

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় তাল বীজ রোপন কর্মসূচি

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে শুরু হয়েছে...

Photo

সারা দেশে বৃষ্টি, থাকবে আরও ৪-৫ দিন

এফএনএস: মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানিক ঘোষ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত