শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যদের সাথে ঝিনাইদহ জেলা পুলিশের মতবিনিময়

উচ্চকন্ঠ   30-Jan-2026   74

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যদের সাথে ঝিনাইদহ জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল তাদের সাথে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনার মাধ্যমে জেলা পুলিশ ঝিনাইদহের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের বিষয়ে তাদেরকে অবহিত করেন ।
মতবিনিময় শেষে পুলিশ সুপার মহোদয় তাদের হাতে সৌজন্য উপহার তুলে দেন।
সেসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাহফুজ হোসেন ও ডিআইও-১ সহ পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বিএনপির দলীয় কার্যালয় ফিরে পেতে ইউএনও'র নিকট মালিকপক্ষের আবেদন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানা রোড এলাকায়...

Photo

যারা সংস্কারের পক্ষে তাদের নিয়ে জোট গঠন করতে পারি: হাসনাত

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত...

Photo

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত থানায় এজাহার

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায়...

Photo

ঝিনাইদহে যুবক খুন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: প্রতিবেশী দুই মারামারি ঠেকাতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত