শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে যুবক খুন

উচ্চকন্ঠ   28-Feb-2025   44

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: প্রতিবেশী দুই মারামারি ঠেকাতে গিয়ে ঝিনাইদহের শৈলক‚পায় ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম শফিকুল ইসলাম ওরফে সুফি শেখ (৩৫)। তিনি ৮ নম্বর ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামের নবাব আলীর ছেলে। এসময় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার দুপুরে বন্দেখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইদ্রিস আলী ওরফে ইদু জোয়ার্দ্দার নামে একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মোবারক জোয়ার্দ্দারের দুই ছেলে ইদ্রিস আলী জোয়ার্দ্দার ও সাকেন আলী জোয়ার্দ্দারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে জমি নিয়ে বিরোধের জেরে ইদ্রিস আলী ওরফে ইদু জোয়ার্দ্দার দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে তার ভাই সাকেন আলীর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এসময় সাকেন আলীর প্রতিবেশীরা মারামারি থামাতে এগিয়ে গেলে ইদু জোয়ার্দ্দারের লোকজন হামলা চালায়। হামলার সময় প্রতিবেশী শফিকুল ইসলাম ওরফে সুফি শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন ইদ্রিস আলী জোয়ার্দ্দার। এসময় স্থানীয়রা শফিকুল ইসলাম ওরফে সুফি শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলাম সুফি শেখ মারা যান। নিহত শফিকুল ইসলামের স্ত্রী লিখা খাতুন বলেন, আমার স্বামী সাধারণ মানুষ। গরু কেনাবেচার ব্যবসা করতেন। প্রতিবেশী দুই ভাইয়ের মারামারি ঠেকাতে গেলে ইদু জোয়ার্দ্দার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমার স্বামীকে হত্যা করেছে। আমি এই হত্যাকান্ডের বিচার চাই। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে শৈলক‚পা থানার ওসি মাসুম খান বলেন, আমরা ঘটনাস্থলে আছি। এ ঘটনায় ঘাতক ইদু জোয়ার্দ্দারকে আটক করা হয়েছে। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

office@ukantho.com


Photo

যশোর যুবদলের বহিষ্কৃত নেতা জনি ঢাকা থেকে গ্রেপ্তার

এফএনএস: যশোরের ডিবি (গোয়েন্দা) পুলিশ ঢাকা থেকে ইস্কান্দার আলী জনি (৪২)...

Photo

খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর অনুলিপি প্রদান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সিএলপিএ-এর সহযোগিতায় এবং পদ্মা সমাজকল্যাণ...

Photo

পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের...

Photo

বারবাজার ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের ৯নং বারবাজার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত