শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বাদীর কাছে পিবিআই কর্মকর্তার ঘুষ চাওয়ার ফোনালাপ ফাঁস

উচ্চকন্ঠ   03-Aug-2025   58

Photo

এফএনএস:নারায়ণগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে মামলার বাদীর কাছে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার (০২ আগস্ট) এ সংক্রান্ত একটি ফোনালাপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। হাফিজুর রহমান পিবিআই নারায়ণগঞ্জ জেলায় উপপরিদর্শক হিসেবে কর্মরত।ফেসবুকে ছড়িয়ে পড়া ফোনালাপে শোনা যাচ্ছে, মামলার চার্জশিট দিতে বাদীর কাছে ৫০ হাজার টাকা ঘুষ চাচ্ছেন ওই কর্মকর্তা। কিন্তু বাদী তা দিতে অস্বীকৃতি জানান।মামলার বাদী নিপা আক্তার জানিয়েছেন, বর্তমানে তিনি রূপগঞ্জ উপজেলার ছোট বুরুলিয়া এলাকায় বসবাস করেন। ওই এলাকায় পিঠা বিক্রি করেন। গত ১৮ জুন বুরুলিয়া এলাকার কালু (২৫), দীপু (৩২), রাসেল (৩৫) ও শাকিলসহ (৩০) কয়েকজন এলাকার চিহ্নিত মাদক সেবনকারী তার দোকানে পিঠা খেতে যান। পিঠা দিতে দেরি হওয়ায় তার সঙ্গে বাগবিতÐা হয় তাদের। এ সময় ওই নারীকে মারধর করা হয়। তিনি পুলিশকে জানালে ঘটনাস্থলে যায়। পরে পুলিশের সামনে আবার তাকে মারধর করা হয়। এ নিয়ে গত ২০ জুন নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলায় কালু, দীপু, রাসেল ও শাকিলসহ অজ্ঞাতনামা আরও তিন-চার জনকে আসামি করা হয়। ওই মামলা তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন আদালত। সেটির চার্জশিট দেওয়ার কথা বলে মোবাইলে কল করে তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান তার কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে উল্টো তার বিরুদ্ধেই চার্জশিট দিয়ে মামলায় জড়ানোর হুমকি দেন হাফিজুর। প্রমাণ হিসেবে ওই ফোনালাপ সংরক্ষণ করেছেন বাদী।নিপা আক্তার বলেন, আমি ন্যায়বিচার পাওয়ার আশায় আদালতে মামলা করেছিলাম। কিন্তু এখন পিবিআই কর্মকর্তা ঘুষ চেয়ে আমাকে হয়রানি করছেন। আমি এর বিচার চাই।অভিযোগের বিষয়েঅভিযুক্ত পিবিআই কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, আমি কোনো ঘুষ দাবি করিনি।এ ব্যাপারে জানতে নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

office@ukantho.com


Photo

ছাদে ইয়াবা সেবন দেখে ফেলায় শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা: পুলিশ

এফএনএস: রংপুর নগরীর মাছুয়াপাড়ায় বাড়ির পাশের ভবনের ছাদে ইয়াবা সেবন...

Photo

ইউএন রিপোর্টেই প্রমাণিত মানবতাবিরোধী অপরাধ, নিষেধাজ্ঞা যৌক্তিক: শফিকুল আলম

এফএনএস: আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে...

Photo

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড

এফএনএস: বাংলাদেশ সরকারকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিচ্ছে ওপেক...

Photo

পিঠে বড়শি বিঁধে শুন্যে ঘুরানো হলো ৭ সন্ন্যাসীকে, ঝিনাইদহের চড়ক মেলায় দর্শনার্থীদের ঢল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বড়শিতে গাথা জ্যান্ত তাজা মানুষ| চড়ক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত