রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অর্থনীতি

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড

উচ্চকন্ঠ   23-Apr-2025   64

Photo

এফএনএস: বাংলাদেশ সরকারকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিচ্ছে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি)। ‘স্ট্রেংথেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রাম’-এর আওতায় এই ঋণচুক্তি সই হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সচিব মো. শহরিয়ার কাদের সিদ্দিকী এবং ওএফআইডি-এর প্রেসিডেন্ট আব্দুল হামিদ আলখালিফা সই করেন। ইআরডির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ঋণ বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা ও আর্থিক খাত সংস্কারে সহায়ক হবে। ঋণটির সুদের হার বছরে ছয় মাস মেয়াদি ইউরিবর (ঊটজওইঙজ) প্লাস ১ দশমিক ২০ শতাংশ। এছাড়াও, উত্তোলন না করা অর্থের ওপর বছরে ০ দশমিক ২৫ শতাংশ হারে কমিটমেন্ট ফি প্রযোজ্য হবে। ঋণের মেয়াদ ১৮ বছর, যার মধ্যে তিন বছর গ্রেস পিরিয়ড থাকবে। ওপেক ফান্ড ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানটি মূলত সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পে অর্থায়ন করে আসছে। ইআরডি আরও জানায়, এ পর্যন্ত ওএফআইডি বাংলাদেশে ৩২টি সরকারি খাতে মোট ৬৯৩ দশমিক ৬১ মিলিয়ন ডলার এবং বেসরকারি খাতে ৩১০ দশমিক ২১ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।

office@ukantho.com


Photo

ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপসহ ৩ জনের নামে মামলা

এফএনএস: পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না...

Photo

চীনের জন্য অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ এই বছরই শুরু হবে: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চীনের বিনিয়োগ...

Photo

নড়াইলে বজ্রপাতে দুই কৃষক নিহত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া উপজেলায় মাঠে...

Photo

ঝিনাইদহ আব্দুর রউফ ডিগ্রি কলেজে নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার আব্দুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত