সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত থানায় এজাহার

উচ্চকন্ঠ   20-Apr-2025   63

Photo

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় লক্ষী রানী (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। গত শনিবার দুপুরে সংঘটিত এ দূর্ঘটনার বিষয়ে রবিবার থানায় এজাহার দায়ের করেছেন নিহতের পোতা ছেলে অলিপ কুমার বিশ্বাস।
এজাহারে তিনি উল্লেখ করেন তার ঠাকু মা গত শনিবার কালীগঞ্জ থেকে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে কালীগঞ্জ উপজেলার বুজুরুক মুন্দিয়া আম বাগান মসজিদের সামনে পৌঁছালে অনুমানিক বেলা ১.৩০ টার সময় যশোর-ঝিনাইদহ মহাসড়কে চলাচলরত রুপসা পরিবহনের একটি দ্রুতগামী গাড়ি পেছনদিক থেকে সিএজিকে ধাক্কাদিলে তার ঠাকু মা পড়েগিয়ে মাথার পেছনে আঘাত প্রাপ্ত হয়। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তী করেন। কিন্তু পরদিন রবিবার ২০মার্চ রাত্র ৩.৪০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বেপরোয়া অজ্ঞাত রুপসা গাড়ির চালকের বিরুদ্রেধ এজাহার দায়ের করেছেন। নিহত বৃদ্ধা কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামের মৃতঃ অনন্ত বিশ্বাসের স্ত্রী।
এই ব্যাপারে কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, একটি এজাহার পেয়েছি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

বিডিআর হত্যাকান্ড নিয়ে তথ্য দিতে গণবিজ্ঞপ্তি

এফএনএস: বিডিআর হত্যাকান্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইটের...

Photo

ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরের আগেই প্রস্তুত থাকতে হবে: সিইসি

এফএনএস: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এমএম নাসির উদ্দিন বলেছেন,...

Photo

ইসিকে ভাগ করে নিয়েছে বিএনপি-জামায়াত-উপদেষ্টারা: নাসির পাটওয়ারী

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী...

Photo

মহেশপুর সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত