সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ৩০তম হিফ্জুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

উচ্চকন্ঠ   10-Nov-2025   69

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক জেলা শাখার উদ্যোগে ৩০তম হিফ্জুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে ঝিনাইদহ জেলা মার্কাজ মসজিদ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হাফেজ আশরাফুল আলমের সভাপতিত্বে হিফ্জুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা বাহারুল ইসলাম, মাওলানা মোহাম্মদ উল্লাহ, মাওলানা আবু সাকের, হাফেজ ক্বারি মিজানুর রহমান, মাওলানা সেলিম, মাওলানা যুবায়ের হোসেন, মাওলানা শুকুর আলী, মাওলানা লিপিয়ার রহমান, সাবেক প্যানেল চেয়ারম্যান বদরুদ্দিন বদু প্রমুখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন মাদরাসার শতাধীক হাফেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, হিফ্জুল কোরআন প্রতিযোগিতা পবিত্র কোরআনের প্রতি ভালোবাসা ও অনুশীলনের মনোভাব গড়ে তোলে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

office@ukantho.com


Photo

পারভেজ হত্যা: রিমান্ড শেষে দুই আসামি কারাগারে

এফএনএস: প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা...

Photo

ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে মারধরের শিকার বরখাস্ত ইউপি চেয়ারম্যান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের...

Photo

শাপলা চত্বরে হত্যা: ৭১ টিভির চেয়ারম্যানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

এফএনএস: ২০১৩ সালের ৫ ও ৬ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যায় উসকানি...

Photo

১২ দফা দাবীতে শৈলকুপায় কৃষক সমাবেশ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ১২ দফা দাবী আদায়ের লক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত