বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

গণঅভ্যুত্থানের সুফল জনগণের কাছে পৌঁছাতে সরকার ব্যর্থ: ফরহাদ মজহার

উচ্চকন্ঠ   25-Apr-2025   37

Photo

এফএনএস: লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, গণঅভ্যুত্থানের পরে যে সরকার এসেছে- আমরা যেমন করে মনে করেছিলাম, তেমন হয় নাই। গণঅভ্যুত্থানের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে। রাজনীতিতে আমাদের সীমাবদ্ধতা আছে, এটা আমরা বুঝি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। শহরের গরিব শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে রাস্তার মোড়ে মোড়ে বিশুদ্ধ নিরাপদ পানির দাবিতে যৌথভাবে এই গণসমাবেশের আয়োজন করে ভাববৈঠকি, জুলাই কমিউনিটি এলায়েন্স মিরপুর ও গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ। সরকার কিছু কিছু কাজ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তালবাহানা করছে অভিযোগ করে ফরহাদ মজহার বলেন, বাংলাদেশের উন্নয়নে নীতির গোড়ায় থাকবে পানি। কারণ পানি আমাদের জীবন রক্ষা করে। কোম্পানির হাতে পানির অধিকার তুলে দেওয়ার অধিকার সরকারের নাই। সরকারকে আমরা সহযোগিতা করবো, যেন ঢাকা শহরের মানুষ বিনা পয়সায় সুপেও পানি পায়। বিনা পয়সায় পানি পাওয়ার অধিকার শহরের জনগণের রয়েছে। বিনা পয়সায় সুপেয় পানি পাওয়া জনগনের অধিকার। যারা সুপেয় পানি বিভিন্নভাবে নষ্ট করছে, এদের ক্রিমিনালের আওতায় ফেলে দিতে হবে। অবিলম্বে ‘পানি কমিশন’ গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, সুপেয় পানির নিশ্চয়তার প্রদান করতে হবে। সুপেয় পানি প্রদানের মাধ্যমে এই সরকারকে প্রমাণ করতে হবে যে, তারা কোনও ফ্যাসিস্টের আওতায় পড়ে নাই। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, যারা কথায় কথায় ধর্মের কথা বলেন, তারা যদি সত্যিকারের ইসলামিক রাজনীতি করতেন, তাহলে সুপেয় পানির ব্যাপারে কথা বলতেন। যে সরকার পানির অধিকার কোম্পানির কাছে ইজারা দেয়, এমন সরকার আমাদের দেশে দরকার নাই। সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব মেজর (অব.) আহমেদ ফেরদৌস বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম, জনগণের দাবি দাওয়া নিয়ে কথা বলবো। গরিব মানুষের অধিকার নিয়ে কেউ কথা বলে না। আগে দেখতাম ঢাকা শহরে মানুষের গোসল করার অনেক জায়গা ছিল, এখন নাই। সিটি করপোরেশনের কাছে দাবি অন্তত প্রত্যেক ওয়ার্ডের মোড়ে মোড়ে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করুন। পানি আমাদের জীবন বাঁচাতে সহায়ক হিসেবে কাজ করছে। আমাদের টাকার যে বাজেট, তাতে সুপেয় পানি বরাদ্দ দেওয়া বড় কোনও কাজ না। শুধু মন-মানসিকতার ব্যাপার। এসময় গণসমাবেশে ভাববৈঠকি, জুলাই কমিউনিটি এলায়েন্স মিরপুর ও গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চের নেতা-সমন্বয়করা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ২ লাখ ৫৮ হাজার শিশু পাচ্ছে ভিটামিন এ ক্যাপসুল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‎ঝিনাইদহে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন...

Photo

কালীগঞ্জে বিক্রি হচ্ছে গাভীসহ অসুস্থ গরুর মাংস, স্বাস্থ্য ঝুঁকিতে পৌরবাসী: দেখার কেউ নেই

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের নতুন বাজারে গরুর মাংসের দোকানগুলোতে...

Photo

ফেনীতে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল: এসআই প্রত্যাহার

এফএনএস: ঘুষ লেনদেনের ঘটনায় ভিডিও ভাইরালের পর ফেনীর পরশুরাম মডেল থানার...

Photo

মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ

এফএনএস: মিয়ানমারের অভ্যন্তরে চলমান সশস্ত্র সংঘাতের রেশ এসে পড়েছে বাংলাদেশের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত