মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্য সাক্ষাৎ

উচ্চকন্ঠ   13-Sep-2025   59

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড-৫৮ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ ( বিজিবি)-এর অধীনস্থ বেনীপুর বিওপি সীমান্তে মেইন পিলার ৬৩/৭-এস সংলগ্ন শূন্যরেখায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবির পক্ষে নেতৃত্ব দেন মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি। তার সঙ্গে ছিলেন স্টাফ অফিসারসহ ১০ জন সদস্য।
অপরদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মুগনথান স্টাফ অফিসারসহ ১০ জন সদস্য নিয়ে বৈঠকে অংশগ্রহণ করেন।

সাক্ষাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা জোরদার, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা প্রতিরোধ, মানবপাচার রোধ, পুশ-ইন না করা এবং মাদক চোরাচালান প্রতিরোধসহ নানা বিষয়ে গঠনমূলক আলোচনা করে। আলোচনার পুরো সময়জুড়ে ছিল আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ।
আলোচনা শেষে উভয় বাহিনীর সদস্যরা সীমান্তের জিরো লাইনে প্রায় ২ কিলোমিটার হাঁটেন। পরে আগামী দিনগুলোতেও সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডাররা। সৌজন্য সাক্ষাৎ দুই দেশের সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় নতুন মাত্রা যোগ করবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন, প্রতিবেদন শেষে চূড়ান্ত হবে স্থান নির্বাচন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল...

Photo

স্ত্রীর সঙ্গে পরকীয়া, খালুর দুই চোখ তুলে নিলেন যুবক

এফএনএস: যশোরে খালুর দুই চোখ তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত মো. সাদ্দামকে...

Photo

ঝিকরগাছায় সাংবাদিক বাবুর নামে অপপ্রচারের অভিযোগে ৫ কোটি টাকার মানহানির মামলা

ভ্রাম্যমান প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও স্বেচ্ছাসেবী...

Photo

দেশে এসে টিউলিপকে আদালতে হাজির হয়েই বক্তব্য দিতে হবে: দুদক মহাপরিচালক

এফএনএস: প্লট ও ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া দুর্নীতির মামলায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত