রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

উচ্চকন্ঠ   10-Jan-2026   66

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দীপু চন্দ্র দাস, মণি চক্রবর্তী ও খোকন চন্দ্র দাস হত্যাকারীদের বিচার ও সকল প্রকার সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে জেলা সনাতনী ঐক্যমোর্চা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে একাত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশিষ বিশ্বাস সাধন, বিপ্লব কুমার দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু, সদস্য সচিব অরুণ কুমার ঘোষ, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ, সদস্য সচিব সমীর কুমার হালদার, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কানন কুমার দাসসহ অন্যান্যরা।
সেসময় বক্তারা, সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে উল্লেখ করে এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।

office@ukantho.com


Photo

দিনাজপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

এফএনএস: দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনিয়া বাজারে বিএনপির দুই গ্রæপের...

Photo

সব ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বিএনপির আছে: ফারুক

এফএনএস: সব ষড়যন্ত্রকে রুখে দেওয়ার সাহস বিএনপির আছে বলে মন্তব্য করেছেন...

Photo

দ্রুত জুলাই সনদ গৃহীত হবে: প্রধান উপদেষ্টার

এফএনএস: দ্রæত জুলাই সনদ গৃহীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান...

Photo

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গণ দোয়া মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত