রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ১৫শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

উচ্চকন্ঠ   03-Dec-2025   83

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ১৫ শত কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে উপজেলা কৃষি অফিস কার্য্যালয়ে এ উপকরণ বিতরণ করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ।
সেসময় উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, বিআরডিবি কর্মকর্তা খাইরুল হক ও কৃষি সম্প্রসারন কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া সহ স্থানীয় গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।
কৃষি অফিস জানায়, প্রণোদনা কর্মসূচীর আওতায় উফসী ও হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার এক হাজার ৪শ ২০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উন্নত জাতের বীজ ও ২০ কেজি রাসায়নিক সার দেওয়া হয়। এছাড়া ১২০ জন কৃষককে উন্নত জাতের হাইব্রীজ বীজ বিতরন করা হয়।

office@ukantho.com


Photo

পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই শহীদকন্যার আত্মহত্যা

এফএনএস: পটুয়াখালীর দুমকিতে দলবেঁধে ধর্ষণের শিকার সেই কিশোরী গত শনিবার...

Photo

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

এফএনএস: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের...

Photo

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কালীগঞ্জে গ্রীষ্মকালীন তরমুজের মাঠ দিবস অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরে...

Photo

জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, পুলিশসহ আহত ৫

এফএনএস: জয়পুরহাটে ক্ষেতলালে চাঁদা দাবিকে কেন্দ্র করে বিএনপি নেতার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত