মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মাদকের সাম্রাজ্য টিকিয়ে রাখতে অস্ত্রের ব্যবহার, গ্রেপ্তার ৩

উচ্চকন্ঠ   18-Nov-2025   59

Photo

এফএনএস: রাজধানীর কদমতলী থানার নতুন শ্যামপুর রেললাইনের পশ্চিম পাশে ভাঙারি বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা মাদক সাম্রাজ্য টিকিয়ে রাখতে অস্ত্রের ব্যবহার করতেন বলে জানিয়েছে পুলিশের এই সংস্থাটি। গ্রেপ্তাররা হলেন- মো. জাহাঙ্গীর আলম টিটু (৩৬), মো. আব্দুর রাজ্জাক শানু (৩৮) ও মো. মামুন (৩৭)। গতকাল মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমীর খসরু। তিনি জানান, গত সোমবার গোপন তথ্যের ভিত্তিতে ডিবির রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের একটি দল কদমতলী থানার নতুন শ্যামপুর রেললাইনের পশ্চিম পাশে ভাঙারি বাড়ির দক্ষিণের একটি টিনশেড বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ষাট রাউন্ড গুলি, ৮০০ পিস ইয়াবা ও সাড়ে আট কেজি গাঁজা জব্দ করা হয়। আমীর খসরু জানান, গ্রেপ্তারকৃত তিনজনই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। তারা মাদকের স্পট নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার জন্য অস্ত্রের ব্যবহার করতেন। তারা মাদকের স্পটকে আড়ৎ হিসেবে বলতেন। তারা পাইকারি হারে মাদক বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান, মাদকের কারবারের বাইরেও এসব অস্ত্র কি কি ক্ষেত্রে ব্যবহার করা হতো সে বিষয় আমরা তদন্ত করে দেখবো। এই অস্ত্রগুলো পুলিশের লুট হওয়া অস্ত্র কিনা সেটি তদন্ত করে দেখা হবে।

office@ukantho.com


Photo

সাবেক ডিবিপ্রধান হারুনের ফ্ল্যাট ও প্লট জব্দের আদেশ

এফএনএস: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন...

Photo

যশোরে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা, আহত ৩

এফএনএস: যশোরে চঞ্চল মাহমুদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।...

Photo

সাবেক এমপি আনারের গাড়ি কুষ্টিয়ায় আনেন বিএনপির সাবেক নেতা

এফএনএস: কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং থেকে জব্দ বিলাস বহুল...

Photo

কোটচাঁদপুরে সৎ মায়ের বিষে প্রাণ গেল পাঁচ বছরের শিশুর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে সৎ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত