শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

গাজায় হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

উচ্চকন্ঠ   20-Mar-2025   78

Photo

এফএনএস: ফিলিস্তিনের গাজায় নজিরবিহীন ইসরায়েলি হামলা ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। বৃহস্পতিবার বাদ জোহর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। অপরদিকে উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনের সড়কে বিক্ষোভ মিছিল করে জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখা। সমাবেশে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, ইসরায়েল হলো মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া। নেতানিয়াহু একজন রক্তচোষা ও গণহত্যাকারী। চুক্তি ভঙ্গকারী এ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে। বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করতে হবে। আধিপত্য বিস্তারকারীদের পৃষ্ঠপোষকতা না দিতে তিনি মুসলিম শাসকদের প্রতি আহŸান জানান। বুলবুল বলেন, ইসরায়েলের বিপক্ষে অর্থনৈতিক অবরোধ আরোপের দাবি করতে হবে। বাংলাদেশে কোনও ইসরায়েলি দোসর যেন প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। তিনি ইসরায়েলের বিপক্ষে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানান। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিগত দিনে ইসরায়েলের বিপক্ষে মিছিল করতে গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হাতে জামায়াতের বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। সেই শক্তিও বাংলাদেশ থেকে বিতাড়িত। তিনি ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি জানান। তিনি বলেন, বলেন ইসরায়েল চুক্তি ভঙ্গ করেছে। তাই ফিলিস্তিনের বিজয় নিশ্চিত। মক্কায় যেমন চুক্তি ভঙ্গ করায় কাফেরদের পতন ঘটেছে, তেমনই এবারও ইসরায়েলের পতন অবশ্যম্ভাবী। সংক্ষিপ্ত সমাবেশের পর মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে প্রেসক্লাব ও মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। জামায়াতের ঢাকা মহানগর উত্তরের বিক্ষোভে শাখার সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, পবিত্র রমজানে শান্তিচুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে বিশ্বের সাড়ে সাতশ’ কোটি মানুষের কলিজায় আঘাত করেছে ইসরায়েল। এ হামলায় মাধ্যমে তারা শুধু শান্তিচুক্তি ভঙ্গই করেনি বরং যুদ্ধাপরাধ ও মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন করেছে। কর্মসূচিতে আরও ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহিব্বুল্লাহ, জামাল উদ্দিন, প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, নাসির উদ্দীন, মহানগরী পশ্চিম শিবির সভাপতি সালাহ উদ্দিন প্রমুখ। পরে একটি মিছিল উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রামপুরা ব্রিজে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লির সম্মিলিত দোয়া মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার...

Photo

শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, মানুষ তাকে ক্ষমা করবে না: মির্জা ফখরুল

এফএনএস: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবজাতির...

Photo

এনসিপিসহ ৮২ দলকে চিঠি দিচ্ছে ইসি

এফএনএস: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি)...

Photo

মাগুরায় শিশু ধর্ষণ: চার আসামির ৭ দিনের রিমান্ড আবেদন

এফএনএস: মাগুরায় এক শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে জিজ্ঞাসাবাদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত