বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, মানুষ তাকে ক্ষমা করবে না: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   20-Jul-2025   66

Photo

এফএনএস: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবজাতির কলঙ্ক’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর জিয়া উদ্যানে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। শেখ হাসিনার আমলে গুম, খুন, গণহত্যার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, দেশের মানুষ তাকে ক্ষমা করবে না। এ সময় স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ঘোষণা দিয়েই জীবন উৎসর্গ করেছিলেন জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, এই উৎসর্গকৃত জীবনের জন্য বিএনপির লক্ষ্য হচ্ছে সত্যিকার অর্থে একটি উদারপন্থি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা, যেখানে দুর্নীতি, ঘুষ, খুন, হত্যা ও নির্যাতন থাকবে না। মানুষ স্বাধীনভাবে বাঁচবে। দলের পক্ষ থেকে ফান্ড তৈরি করে জুলাই-আগস্টের হতাহত পরিবারকে পুনর্বাসন করা হবে বলেও জানান তিনি। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় নির্বাচন দেবে। গণতন্ত্রে ভিন্নমত থাকলে বিএনপি সবাইকে নিয়েই ‘রেইনবো নেশন’ গঠন করতে চায় বলেও মন্তব্য করেছেন তিনি।

office@ukantho.com


Photo

এস আই আর এর নামে-এন আর সি অবিলম্বে বাতিল করার দাবীতে পশ্চিমবঙ্গে প্রতিবাদী জনসভা

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ প্রতিবেদক: ৫ই নভেম্বর বুধবার,...

Photo

কলেজছাত্রের রক্তাক্ত লাশ, পাশে ছিল পরীক্ষার প্রবেশপত্র

এফএনএস: চট্টগ্রামের রানীরহাট বাজারের গরুঘাটা এলাকায় ট্রাক ও সিএনজিচালিত...

Photo

অপরুপ সৌন্দর্যের লিলাভূমি কালীগঞ্জের বামনের বিল, এ যেন মিনি টাঙ্গুয়ার হাওড়

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ: প্রাকৃতিকভাবেই শস্য ও মৎস্য ভান্ডার...

Photo

কালীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ও...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত