বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

উচ্চকন্ঠ   15-Jan-2026   66

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ও কোলা ইউনিয়নে যৌথভাবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য নজরুল ইসলাম মোল্লা এবং সঞ্চালনা করেন কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতিকের মনোনীত প্রার্থী রাশেদ খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা সদস্য মুর্শিদা জামান বেল্টু, ঝিনাইদহ সদর বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
প্রধান বক্তার বক্তব্যে রাশেদ খাঁন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তিনি বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নী জেনারেল পদে দেখতে চান আইনজীবী ও মহেশপুরবাসী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মহেশপুরের গর্ব ও অহংকার ব্যরিস্টার...

Photo

জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে কালীগঞ্জের শাহনেওয়াজ শাহিন

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের...

Photo

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত

এফএনএস: জনপ্রশাসন সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো...

Photo

ফেব্রুয়ারিতেই নির্বাচন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা: ইসি আনোয়ারুল

এফএনএস: জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে বলে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত