মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

লাইফস্টাইল

কালীগঞ্জে তাবুবাস

উচ্চকন্ঠ   04-Jan-2025   74

Photo

আরিফ মোল্লা, কালীগঞ্জ প্রতিনিধি:
কালীগঞ্জ কাশিপুর মৃত্তিকা বিলাস রিসোর্ট মাঠে উৎসাহ উদ্দীপনা ও আনন্দমূখর পরিবেশে সাবেক ও বর্তমান স্কাউটের ৭০জন সদস্য অংগ্রহনে (২থেকে ৪তারিখ) ৩দিনের ফ্রেন্ডশিপ ক্যাম্প ও বার্ষিক তাবুবাস অনুষ্ঠিত হয়ে গেল। শুক্রবার (৩জানুয়ারি) সাকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়ে সন্ধ্যায় ক্যাম্প ফায়ারিং ও সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে শেষ হলো ৩ দিনের এই তাবুবাস।
উদ্বোধনে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভ’মি শাহিন আলম।
শুক্রবার (৩জানুয়ারি) সন্ধ্যায় সাবেক রোভার ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ সভাপতি হিসেবে উপস্থিত থেকে তাবু বাসের সমাপনী ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা রোভারের সাবেক কমিশনার ফিরোজ আল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জয় দত্ত এলটি বাংলাদেশ স্কাউট, এই তিন দিনের ক্যাম্প চীপ কামরুজ্জামান তোতা , সবুজ বাংলা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বিএম সাইদুজামান সবুজসহ আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার ছয় উপজেলা থেকে সাবেক ও বর্তমান স্কাউট সদস্যরা ।
৩ দিনের এই তাবুবাসে সাবেক ও বর্তমান স্কাউট সদস্যরা সামাজিক কার্যক্রম, দূর্ণীতি মুক্ত সমাজ গড়া ও নিজেকে চরিত্রবান হিসাবে গড়ে তোলার জন্য নানা কর্মসূচী পালন করেন। তারা স্কাউটের প্রতিষ্ঠাতা স্যার ব্যাডেন পাওলের পথ অনুসরণের আহবান জানান।
অনুষ্ঠান সঞ্চলনা করেন পাবনা জেলা রোভারের সহকারী কমিশনার মাহাফুর রহমান ।
গত শুক্রবার (৩জানুয়ারি) বিকাল থেকে এ মহাতাবু জলসা শুরু হয়। তাবুবাসের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাজী নজরুল ইসলাস ডিগ্রী কলেজের প্রভাষক মানিক হোসেন, যশোর ক্যান্টনমেন্ট কলেজের সাবেক সিনিয়ার রোভার মেট মিশন আলী, মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজের সাবেক সিনিয়ার রোভার মেট পল্লব কুমার মৈত্রেয় , সিনিয়র রোভার মেট শান্ত প্রমূখ।

office@ukantho.com


Photo

বান্দরবানে জঙ্গলে মিললো ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ

এফএনএস: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জঙ্গল থেকে ছৈয়দ নূর নামে এক ব্যবসায়ীর...

Photo

গাইবান্ধায় নারীসহ আটক বিএনপি নেতা, কাজি ডেকে বিয়ে

এফএনএস: গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক...

Photo

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় বিএনপি নেতার মাথা ন্যাড়া করার অভিযোগ

এফএনএস: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর...

Photo

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র-অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ধারাবাহিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত