রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় ৩ হাজার কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ

উচ্চকন্ঠ   08-Aug-2026   17

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের প্রণোদনা সহায়তা প্রদানের লক্ষ্যে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ,সার ও পলিথিন বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) আনিসুজ্জামান,উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান,উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিলন ঘোষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো.আরিফুজ্জামান বলেন,সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার কৃষকের প্রত্যেককে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য প্রয়োজনীয় বীজ,সার ও পলিথিন প্রদান করা হয়েছে। এ সহায়তার মাধ্যমে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণ,উৎপাদন বৃদ্ধি,কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং দেশের পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। কৃষি উপকরণের পাশাপাশি কৃষকদের সব ধরণের পরামর্শ দেওয়া হবে।

office@ukantho.com


Photo

নিবন্ধনের জন্য আবেদন জমা দিল এনসিপি, প্রতীক হিসেবে চায় শাপলা

এফএনএস: ছাত্র আন্দোলনের মাটি থেকে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক...

Photo

মোদির হিন্দুত্ববাদ আর হাসিনার মুজিববাদ নিষিদ্ধ: রাশেদ প্রধান

এফএনএস: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ...

Photo

আমরা চব্বিশ ভুলবো না, একাত্তরও ভুলবো না: ফখরুল

এফএনএস: বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী...

Photo

আমরা কারো লাল চোখকে ভয় করি না: জামায়াত আমির

এফএনএস:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত