রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ফতেপুর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

উচ্চকন্ঠ   02-Jun-2026   63

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে|
শুক্রবার বিকেলে ফতেপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়|
ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাম ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মতি জ্ঞাপন করেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি| উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ দবীর উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, ঝিনাইদহ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও মহেশপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. নান্নু মিয়া, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক মো. মহি উদ্দিন মহি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসলাম পারভেজ লিটন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান হবি, সহ-সভাপতি আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. উমর আলী ভুঁইয়া, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শওকত আলী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেহেদী হাসান, ঢাকা কেন্দ্রীয় ছাত্রদল নেতা বিল্লাল হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সজল মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা|
বক্তারা তাদের বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, ¯^াধীনতা সংগ্রামে তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন| তাঁরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা হিসেবে তাঁর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান|
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়| পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তাবারক বিতরণ করা হয়|
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর মো. কবীর হোসেন| এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন|

office@ukantho.com


Photo

নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না: অন্তর্বর্তী সরকার

এফএনএস: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার তীব্র...

Photo

ভারতীয় মিডিয়া ও আ.লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে: প্রেস সচিব

এফএনএস: ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে বলে...

Photo

কালীগঞ্জে দুই গ্রাহক পেলেন ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষা সহায়তা

কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ওয়ালটন প্লাজার দুই...

Photo

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৮ জনের অবস্থা আশঙ্কাজনক

এফএনএস: নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে গ্যাস লিকেজ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত