বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

শিগগিরই ফিরবেন তারেক রহমান, সেদিন দেশ যেন কেঁপে ওঠে: ফখরুল

উচ্চকন্ঠ   11-Dec-2025   69

Photo

এফএনএস: নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে তারেক রহমানের ‘শিগগিরই’ দেশে ফেরার বার্তা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার সকালে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে দলের মহাসচিব এ কথা জানান। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। গত ৭ ডিসেম্বর থেকে এই কর্মশালায় বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নিচ্ছেন। মির্জা ফখরুল বলেন, আজ যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন, আমাদের নেতারা উপস্থিত আছেন, আমি আপনাদের জানাতে চাই, আমাদের নেতা শিগগিরই আমাদের মাঝে আসবেন। আমাদের নেতা যেদিন আসবেন যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ যেন কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবেৃ পারবেন তো। আমরা সেদিন গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই। মির্জা ফখরুল বলেন, আমরা সামনের দিকে এগুতে চাই, প্রগতির দিকে এগুতে চাই। বাংলাদেশকে আমরা একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেতার যে চিন্তাভাবনা তাকে বাস্তবায়িত করতে সামনের দিকে এগিয়ে যেতে চাই। উল্লেখ্য, সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেদে ভাষণ দিয়ে এয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বিয়ের নামে প্রতারণা, সর্বশান্ত মালয়েশিয়া প্রবাসী

বসির আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: প্রতারক বাবা ও মেয়ের প্রতারনায় সর্বশান্ত...

Photo

দেশে আর ফ্যাসিবাদের ছায়া চাই না: শফিকুর রহমান

এফএনএস: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই দেশে আর ফ্যাসিবাদের...

Photo

কালীগঞ্জে ছয় লেন সড়কের অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্যসহ ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: প্রায় অর্ধশত বছর আগের নির্ধারিত জমির...

Photo

লন্ড‌নে উপদেষ্টা মাহফুজ আলমের সভাস্থলে আ.লীগ নেতাকর্মীদের বিক্ষোভ

এফএনএস: লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির (স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত