সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   19-Feb-2025   48

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এ সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারটান প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক (অ. দা) রেহেনা আকতার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটান প্রধান কার্যালয়ের অধ্যক্ষ ড. জালাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারটান ঝিনাইদহের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সোনিয়া শারমিন।
সেমিনারে সরকারি-বেসরকারি দপ্তর, এনজিও প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞসহ মোট ৫০ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মায়ের স্বাস্থ্য, শিশুদের পুষ্টি এবং সবার জন্য সঠিক পুষ্টি সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ দেওয়া হয়।
এই আয়োজনের মাধ্যমে পুষ্টি সম্পর্কিত জ্ঞান ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টির গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

office@ukantho.com


Photo

জুলাইয়ের সঙ্গে বেইমানি করলে ছাড় নয়: ডা. শফিকুর

এফএনএস: জুলাই বিপ্লবের শহীদদের রক্ত এবং জনমানুষের আকাঙ্ক্ষার সঙ্গে...

Photo

ভোলায় নারীকে প্রকাশ্যে হেনস্তা: গ্রেপ্তার ৫

এফএনএস: ভোলার বোরহানউদ্দিনে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক নারীকে...

Photo

গার্মেন্টসকর্মীর বস্তাবন্দি লাশ উদ্ধার, স্বামী পলাতক

এফএনএস: রাজধানীর শাহজাহানপুরে ভাড়া বাসা থেকে সুরভী আক্তার মাহফুজা...

Photo

চৌগাছায় মোটরসাইকেল সহ চোর আটক, গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

আরিফ মোল্যা, চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় মোটরসাইকেল চুরির পর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত