বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

গণভোটের পক্ষে একমত সব রাজনৈতিক দল: আলী রীয়াজ

উচ্চকন্ঠ   05-Oct-2025   70

Photo

এফএনএস: জুলাই সনদ ইস্যুতে গণভোটের পক্ষে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চতুর্থ দিনের আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। অধ্যাপক আলী রীয়াজ বলেন, আজ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের সম্মতি অর্জনের জন্য গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। তিনি বলেন, দলীয় অবস্থান থেকে সরে এসে রাজনৈতিক দলগুলো একটি জায়গায় আসার জন্য সচেষ্ট হয়েছে। ঐকমত্য কমিশনের সহ সভাপতি বলেন, এ বিষয়ে ইতোপূর্বে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার কথা বলা হয়েছিল। এখন অনেকে এ বিষয়ে কিছুটা সরে আসছেন। এজন্য দলগুলোকে ধন্যবাদ। আশা করি, একটি সুনির্দিষ্ট সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দিতে পারব। প্রধান উপদেষ্টাকে বলেছি আমরা ১৫ অক্টোবরের মধ্যে একটি মীমাংসায় আসতে পারব। অধ্যাপক আলী রীয়াজ জানান, জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়ে তিন-চতুর্থাংশ দলের কাছে নাম প্রস্তাব করা হয়েছে। অনেকে নাম দিয়েছেন। অনেকে এখনো দেননি। দ্রুত নাম দিতে তিনি দলগুলোকে অনুরোধ করেন। ঐকমত্য কমিশনের সহ সভাপতি আরও জানান, দুএকদিনের মধ্যে বিশেষজ্ঞদের নিয়ে আবারও বৈঠকে বসবে কমিশন। বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বৃদ্ধ ভ্যান চালককে ১ লক্ষ টাকা চাঁদা দাবী, না পেয়ে পিটিয়ে হত্যার চেষ্টা, প্রকাশ্যে অস্ত্রের মহড়া

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জামাল ইউনিয়নে ডাবল মার্ডার...

Photo

স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন এবং দুর্নীতিতে জিরো টলারেন্স: ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ...

Photo

কালীগঞ্জে অভিযানেও বিক্রি বন্ধ হয়নি অবৈধ চায়না দুয়ারী জাল: হুমকির মুখে দেশীয় প্রজাতির মাছ

আরিফ মোল্ল্যা, নিজস্ব প্রতিবেদক: বর্ষায় চারিদিকে থৈ থৈ করছে পানি। মাঠ-...

Photo

গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে নীলফামারীর হাসপাতাল: প্রধান উপদেষ্টা

এফএনএস: উত্তরাঞ্চলের মানুষের জন্য আধুনিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত